২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

মেসির অবসরের সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত: আর্জেন্টিনা ফুটবল প্রধান

  

উত্তর আমেরিকা বিশ্বকাপে লিওনেল মেসির অসাধারণ পারফরম্যান্সের পর তাকে অবসরের জন্য কোনো চাপ দেওয়া হচ্ছে না। আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া স্পষ্ট করেছেন, আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের বিষয়টি সম্পূর্ণভাবে মেসির নিজস্ব সিদ্ধান্তের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। এক টেলিভিশন সাক্ষাৎকারে তাপিয়া বলেন, এটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত এবং তাকে স্বস্তিতে থাকতে দেওয়া প্রয়োজন। ২০২২ সালের বিশ্বকাপের সময়ও তারা জানতেন না মেসি ২০২৬ সালে খেলবেন কি না, কারণ তিনি ম্যাচ ধরে এগোতে পছন্দ করেন। তাপিয়ার মতে, এবারের বিশ্বকাপে মেসির পারফরম্যান্স ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা।

গত ২৪ জুন ৩৯ বছর পূর্ণ করা এই মহাতারকা এবারের আসরেও দুর্দান্ত ছন্দে ছিলেন। গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলসহ পুরো টুর্নামেন্টে তিনি মোট ৮টি গোল করেছেন এবং ৪টি গোলে সহায়তা করেছেন। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। মেসির প্রশংসা করে তাপিয়া আরও বলেন, তাকে ফুটবল উপভোগ করার সুযোগ দিতে হবে, এরপর সে নিজেই সঠিক সিদ্ধান্ত নেবে। লিওর জন্য এটি একটি অসাধারণ বিশ্বকাপ ছিল এবং সে নিঃসন্দেহে দলের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ম্যাচ ধরে ধরে তিনি একের পর এক রেকর্ড ভেঙেছেন। উল্লেখ্য, ২০৩০ সালে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে পরবর্তী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যেখানে শতবর্ষ উপলক্ষে আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়েতে একটি করে ম্যাচ আয়োজিত হবে।

আসন্ন বিশ্বকাপ চলাকালীন মেসির বয়স হবে ৪৩ বছর। ফিফার তথ্য অনুযায়ী, গোলকিপার ব্যতীত বিশ্বকাপে অংশগ্রহণকারী সবচেয়ে বয়স্ক ফুটবলার হলেন ক্যামেরুনের রজার মিলা, যার বয়স ছিল ৪২ বছর ৩৯ দিন। ফলে আগামী বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও, তার ভবিষ্যৎ নিয়ে কোনো চাপ না দিয়ে বিষয়টি পুরোপুরি এই কিংবদন্তির ইচ্ছার ওপরই ছেড়ে দিয়েছে এএফএ।

২০২২ সালের বিশ্বকাপেও আমরা জানতাম না সে ২০২৬ সালে খেলবে কি না।

গত ২৪শে জুন ৩৯ বছরে পা রাখা এই মহাতারকা এবারের বিশ্বকাপেও দুর্দান্ত ফর্মে ছিলেন।

আমরা এটি দারুণভাবে উপভোগ করেছি এবং আমাদের গর্বিত হওয়া উচিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নগরকান্দায় আরআর স্পোর্টস ইন্টার ইউনিয়ন ফুটবল কাপ ফাইনাল খেলা অনুষ্ঠিত
বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
শিবপুরের কালুয়ার কান্দা গ্রামে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
শান্তিগঞ্জের বগুলারকাড়া গ্রামের আলমপুর সরকারী পাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠিত হলো দাওয়াতী উৎসব কাবাডি খেলা
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও

You cannot copy content of this page