৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দক্ষিণ আফ্রিকায় দাপুটে জয়, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

  

দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রি-দলীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১২ই আগস্ট টুকস ক্রিকেট ওভাল মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে তারা।

ইরিন ভিজার্স ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ইউএসএসএ দল বেশ ভালো শুরু পেয়েছিল। ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা দলীয় ১০০ রানের কোটা স্পর্শ করে। তবে এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশের বোলাররা। বর্ষণ ও রিজওয়ানের দুর্দান্ত পেস তোপে শেষ ৩৫ রান তুলতে গিয়ে স্বাগতিকরা ৮টি উইকেট হারায়। ৩৩ ওভার ৫ বলে ১৬৬ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়া দলটি। বাংলাদেশের হয়ে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬.৫ ওভারে ২৮ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। এছাড়া রোহনাতদৌল্লা বর্ষণ ৩০ রানে ২ উইকেট এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ২টি উইকেট নেন। ইউএসএসএ-এর হয়ে ওপেনার লুডউইচ স্কুল্ড ৫১ এবং ডেভিড টীগার ফিফটি হাঁকালেও শেষ পর্যন্ত তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল শুরুতেই বিপাকে পড়ে। দলীয় ১১ রানের মাথায় দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (৮) ও হাবিবুর রহমান সোহান (০) সাজঘরে ফিরে যান। তবে তৃতীয় উইকেট জুটিতে শাহাদাত হোসেন দিপু এবং ইফতিখার হোসেন ইফতি দলের হাল ধরেন। ইফতি ২২ বলে ১৭ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন ইরফান শুক্কুর। এরপর দিপু ও শুক্কুরের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শুক্কুর ৩৯ বলে ৫৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন এবং দিপু ৫৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ইউএসএসএ-এর পক্ষে ইসোসা আইহেভবা ২ উইকেট নেন। ৪ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইউএসএসএ। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালের আগে আগামীকাল নিয়মরক্ষার শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ ইর্মাজিং দল।

৫৭ বলে ৫১ রান করা স্কুল্ডকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন।

৪ ম্যাচের সবগুলো হেরে পয়েন্ট না তুলেই বিদায় নিলে ইউএসএসএ।

বোলারদের এমন দাপুটে পারফরম্যান্সের পর জয়ের কাজটা সারেন ব্যাটাররা।

দু’দল আগেভাগে ফাইনালে পা রাখার ম্যাচটি হতে যাচ্ছে নিয়মরক্ষার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

You cannot copy content of this page