৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন বগুড়ায় ৪০০ একর বিসিক শিল্পপার্ক ও রেলপথসহ বড় উন্নয়ন প্রকল্পের ঘোষণা দক্ষিণ আফ্রিকায় দাপুটে জয়, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল প্রধানমন্ত্রী হিসাবে ২০ বছরের ব্যবধানে মা-ছেলের বাঁশখালী সফর সুনামগঞ্জের মান্নান মিয়া দালালদের খপ্পরে পড়ে এখন ভারতের গুয়াহাটি রিফুজি ক্যাম্পে আটক অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ভরাডুবি বাংলাদেশের, যা বললেন কোচ ফিল সিমন্স বিশ্বকাপের নিরাপত্তা নিয়ে এফবিআইয়ের গোপন নথি ফাঁস: তারকা ফুটবলারদের প্রাণনাশের হুমকি বাঁশখালীতে বন্যায় ১১ হাজার ঘর ক্ষতিগ্রস্ত, নতুন ঘর পাচ্ছে ১০০ পরিবার প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই কি মক্কা প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্ত অভিযানে ভারতীয় মদ জব্দ
আন্তর্জাতিক:
ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই কি মক্কা প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প প্রেক্ষাপট: বিপাকে যুক্তরাষ্ট্র, ‘যুদ্ধ অবসানে পথ’ খুঁজছেন শীর্ষ জেনারেল তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের ত্রিপক্ষীয় প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানাল আরব বিশ্ব প্রেক্ষাপট: ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াচ্ছে হিজবুল্লাহ, কীভাবে বদলে যাচ্ছে তাদের যুদ্ধকৌশল বর্ণবাদ ও ইসলামবিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগ ইলন মাস্কের বিরুদ্ধে পাকিস্তানের ৩ শহরের বাইরে সংবাদ সংগ্রহে বিদেশি সাংবাদিকদের জন্য নতুন বিধিনিষেধ গ্রিসে ৪৮ ঘণ্টায় দুই শতাধিক অভিবাসী উদ্ধার, বড় অংশই বাংলাদেশি শিশু-কিশোরদের সুরক্ষায় ব্যর্থতা: মেটাকে ৫৬ কোটি ৭০ লাখ ডলার জরিমানা
     
             

দক্ষিণ আফ্রিকায় দাপুটে জয়, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল

  

দক্ষিণ আফ্রিকায় চলমান ত্রি-দলীয় ওয়ানডে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই জয়ের ফলে তিন ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থেকে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ১২ই আগস্ট টুকস ক্রিকেট ওভাল মাঠে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে শিরোপা লড়াইয়ে নামবে তারা।

ইরিন ভিজার্স ক্রিকেট ক্লাব মাঠে টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে ইউএসএসএ দল বেশ ভালো শুরু পেয়েছিল। ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে তারা দলীয় ১০০ রানের কোটা স্পর্শ করে। তবে এরপরই ম্যাচে ফিরে আসে বাংলাদেশের বোলাররা। বর্ষণ ও রিজওয়ানের দুর্দান্ত পেস তোপে শেষ ৩৫ রান তুলতে গিয়ে স্বাগতিকরা ৮টি উইকেট হারায়। ৩৩ ওভার ৫ বলে ১৬৬ রানেই অলআউট হয়ে যায় প্রোটিয়া দলটি। বাংলাদেশের হয়ে চৌধুরী মোহাম্মদ রিজওয়ান ৬.৫ ওভারে ২৮ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন। এছাড়া রোহনাতদৌল্লা বর্ষণ ৩০ রানে ২ উইকেট এবং লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব ২টি উইকেট নেন। ইউএসএসএ-এর হয়ে ওপেনার লুডউইচ স্কুল্ড ৫১ এবং ডেভিড টীগার ফিফটি হাঁকালেও শেষ পর্যন্ত তা বড় সংগ্রহের জন্য যথেষ্ট ছিল না।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ইমার্জিং দল শুরুতেই বিপাকে পড়ে। দলীয় ১১ রানের মাথায় দুই ওপেনার মাহফিজুল ইসলাম রবিন (৮) ও হাবিবুর রহমান সোহান (০) সাজঘরে ফিরে যান। তবে তৃতীয় উইকেট জুটিতে শাহাদাত হোসেন দিপু এবং ইফতিখার হোসেন ইফতি দলের হাল ধরেন। ইফতি ২২ বলে ১৭ রান করে বিদায় নিলে ক্রিজে আসেন ইরফান শুক্কুর। এরপর দিপু ও শুক্কুরের ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। শুক্কুর ৩৯ বলে ৫৮ রানের একটি ঝড়ো ইনিংস খেলেন এবং দিপু ৫৬ বলে ৭৩ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ইউএসএসএ-এর পক্ষে ইসোসা আইহেভবা ২ উইকেট নেন। ৪ ম্যাচে কোনো পয়েন্ট না পেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে ইউএসএসএ। অন্যদিকে, ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল এবং ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ ফাইনাল নিশ্চিত করেছে। ফাইনালের আগে আগামীকাল নিয়মরক্ষার শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুই দল।

৭ উইকেটের বড় জয় পায় বাংলাদেশ ইর্মাজিং দল।

৫৭ বলে ৫১ রান করা স্কুল্ডকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট জুটি ভাঙেন ইকবাল হোসেন ইমন।

৪ ম্যাচের সবগুলো হেরে পয়েন্ট না তুলেই বিদায় নিলে ইউএসএসএ।

বোলারদের এমন দাপুটে পারফরম্যান্সের পর জয়ের কাজটা সারেন ব্যাটাররা।

দু’দল আগেভাগে ফাইনালে পা রাখার ম্যাচটি হতে যাচ্ছে নিয়মরক্ষার।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ভরাডুবি বাংলাদেশের, যা বললেন কোচ ফিল সিমন্স
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দলে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা বিসিবির
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ: টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ
ফুটবলের পর ক্রিকেটেও বিশ্বরেকর্ড স্পেনের: টানা ২২ ম্যাচে অপরাজিত থাকার অনন্য কীর্তি
আজকের খেলার সূচি ও দেশের গুরুত্বপূর্ণ ঘটনাবলি
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে মিরাজের লড়াকু সেঞ্চুরিতে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহ

You cannot copy content of this page