২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক। পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

দিল্লীতে নিযুক্ত হাই কমিশনারের সাথে তামাবিলের ব্যাবসায়ীদের মতবিনিময়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মো সাইফুল ইসলাম বাবু, বিশেষ প্রতিনিধি, সিলেট।

তামাবিল স্থলবন্দরে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় ভারতের আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যগুলির সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে আমরা নিরলস ভাবে কাজ করছি। বলছিলেন ভারতের নিউ দিল্লী’তে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মো: মোস্তাফিজুর রহমান।বিশেষ করে আসামের গুয়াহাটি মিশন সহ আমাদের সবক’টি মিশন আন্তরিক ভাবে চেষ্টা করে যাচ্ছে। বাংলাদেশ-ভারতের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি এবং সম্পর্ক উন্নয়নে আমরা আন্তরিক। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদশ-ভারত সম্পর্ক অনেক এগিয়ে গেছে।১৮ মে বৃহস্পতিবার বিকেল ৪ টায় সিলেটের তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে স্থানীয় প্রশাসন ও তামাবিল ব্যবসায়ী ও সূধিজনের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাই কমিশনার এসব কথা বলেন।অনুষ্ঠান সঞ্চালন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান।মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গুয়াহাটি’তে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাই কমিশনার রুহুল আমিন, নিউ দিল্লী হাই কমিশন’র কর্মাসিয়াল মিনিষ্টার ড. একে এম আতিকুল হক , তামাবিল স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মোহাম্মদ মাহফুজুল ইসলাম ভূইয়া, ৪৮ বিজিবি ব্যাটেলিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদুল ইসলাম, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের উপ-কমিশনার শামীমুল আলম , সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আবু সুফিয়ান, দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ।প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান আরও বলেন, আসামের সাথে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, পযর্টন শিল্পের উন্নয়ন ও বিকাশে এবং সম্পর্ক উন্নয়নে ভারত মিশন নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অর্থনৈতিক ভাবে অনেক এগিয়ে যাচ্ছে। ভারতের উত্তর-পূর্ব রাজ্যগুলোর সাথে আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে।তিনি বলেন,সিলেট-ডাউকি-শিলং-হয়ে গুয়াহাটি পর্যন্ত বাস সার্ভিস পুনরায় চালু করার উদ্যাগ গ্রহন করা হয়েছে। আসাম সহ উত্তর-পূর্ব রাজ্যের মানুষের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। বাংলাদেশ-ভারতের ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে ব্যবসায়ীদের সব রকম সহযোগিতা করা হচ্ছে।অনুষ্ঠানে ব্যবসায়ীরা তামাবিল,ভোলাগঞ্জ, সুতারকান্দি স্থলবন্দেরর বিভিন্ন সমস্যার কথা জানান। বিভিন্ন পন্য ও কৃষি যন্ত্রপাতি আসাম সহ উত্তর-পূর্ব রাজ্য গুলিতে রপ্তানীর বিষয়ে হাই কমিশনের সহযোগিতা কামনা করা হয়।স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, তামাবিল স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যের উন্নতি ও স্বাভাবিক রাখতে এবং সরকারী রাজস্ব আয় বৃদ্ধিতে ব্যবসায়ীদের সহযোগিতা করা প্রয়োজন।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দেশের সবক’ঢি স্থলবন্দর-কে ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরী করে দেয়া হয়েছে। তামাবিল স্থলবন্দরের অবকাঠােমাগত উন্নয়ন ও ব্যবসায়ীদের আমদানী-রপ্তানীকৃত মালামাল মজুদ রাখা ও পরিবহন সুবিধায় অবকাঠােমাগত উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে বলে জানান।অনুষ্ঠানে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র সভাপতি ও এফবিসিসিআই’র পরিচালক তাহমিন আহমদ বলেন, আমাদের প্রতিবেশ দেশ ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুই দেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধিতে তিনি ভারত মিশনের সহায়তা কামনা করেন। সিলেটের সাথে ব্যবসা-বাণিজ্য, পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশ এবং ভারতীয় পর্যটক আগমনে আমাদের আর কাজ করা প্রয়োজন বলে উল্লেখ করেন । তিনি শিলচর সহ বরাক ভ্যালী’র মানুষের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার আহবান জানান। ভারতের উত্তর-পূর্ব রাজ্য আসাম সহ সেভেন সিস্টারস রাজ্যগুলির সাথে রপ্তানি মূখি ব্যবসা-বাণিজ্য আরও বাড়াতে হবে বলে অভিমত পোষন করেন।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার গোয়াইনঘাট (সার্কেল) প্রবাস কুমার সিংহ গেয়াইনঘাট থানার অফিসার (ইনচার্জ) কে এম নজরুল, তামাবিল সোনালী ব্যাংক শাখার ব্যবস্থাপক ফাতেমা-তুজ-জোহরা, জাতীয় গোয়োন্দা সংস্থা এনএসআই’র সহকারী পরিচালক ইমরান হোসেন, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানীকারক গ্রুপের সভাপতি এম লিয়াকত আলী, সিনিয়র সহ সভাপতি মনিরুজ্জামান মিন্টু সহ-সভাপতি হাজী মো: জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক ও সিলেট চেম্বার পরিচালক সারোয়ার হোসেন (ছেদু), যুগ্ম সাধারণ সম্পাদকওমর ফারুক,কার্যনিবার্হী কমিটির সদস্য জাকির হোসেন (আর্মি), আব্দুল করিম রাসেল, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, তামাবিল ইমিগ্রেশন (ইনচার্জ) এসআই রনু মিয়া, ব্যবসায়ী সৈয়দ শামীম আহমদ। এছাড়া তামাবিল স্থলবন্দরের অন্যান্য স্টেক হোল্ডার ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি
ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী
মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর
সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু
অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ
ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান
বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন
ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার

You cannot copy content of this page