৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়ের সুযোগ দেখছেন কারস্টেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেস্ক>>> আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের জয়ের সযোগ দেখছেন দলটির দক্ষিণ আফ্রিকান কোচ গ্যারি কারস্টেন।তিনি জানান,দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ^কাপ জয়ের সম্ভাবনা থাকলেও কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাবর-রিজওয়ানদের।গেল মাসে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের কোচ হিসেবে নিয়োগ পান কারস্টেন।ইংল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আগামী ১৯ মে লিডসে দলের যোগ দিবেন তিনি।২২ মে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে পাকিস্তানের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে তিনদিন সময় কাটানোর সুযোগ পাবেন কারস্টেন।ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়েই টি-টোয়েন্টি বিশ^কাপের প্রস্তুতি সম্পন্ন করবে পাকিস্তান। আগামী ৬ জুন বিশ^কাপের যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ^কাপ শুরু করবে পাকরা।আসন্ন বিশ^কাপ নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দেওয়া এক বিবৃতিতে কারস্টেন বলেন, ‘পাকিস্তান ক্রিকেটের জন্য সত্যি একটি রোমাঞ্চকর সময়। সাফল্য অর্জনের জন্য নতুন প্রশাসন ও খেলোয়াড়দের একত্রে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য।’তিনি আরও বলেন,‘আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের সামর্থ্য দেখানো ও শক্তিশালী দল হিসেবে নিজেদের অতীত অর্জনকে ধরে রাখার দারুন এক সুযোগ।’বিশ^কাপের মত বড় মঞ্চে সাফল্যের জন্য দলীয় পারফরমেন্স ও পরিকল্পনার প্রয়োজন আছে বলে জানান কারস্টেন।তিনি বলেন, ‘সম্মিলিত চেষ্টা, যথাযথ পরিকল্পনা এবং একে অপরের প্রতি দারুন সমর্থনের উপর সাফল্য নির্ভর করে।শিরোপার জন্য অন্য ১৯ টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। আমাদের লক্ষ্য অর্জনের জন্য ধারাবাহিক পারফরমেন্স করে প্রতিপক্ষকে ধরাশায়ী করতে হবে।’২০১১ সালে ওয়ানডে বিশ^কাপ জয়ী ভারতের সাবেক কোচ কারস্টেন আরও বলেন,‘ব্যক্তিগতভাবে আন্তর্জাতিক পর্যায়ে কোচিং করার অভিজ্ঞতাকে মিস করছি আমি।যেখানে প্রতিভাবান খেলোয়াড়দের সেরা পর্যায়ে পৌঁছাতে তাদের দেখভাল করা হতো।খেলোয়াড়দের পারফরমেন্সের উন্নতি জন্য এবং সারা বিশ্বের ভক্তদের আনন্দ দিতে আমি দলের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ।’কাস্টেনের সাথে পাকিস্তানের কোচিং প্যানেলে সাইমন হেলমটকে মেন্টাল পারফরমেন্স এবং ডেভিড রিডকে ফিল্ডিং কোচের দায়িত্বে রাখা হয়েছে।পিসিবি জানিয়েছে, ২০ মে দলে যোগ দেয়ার পর বিশ্বকাপের শেষ পর্যন্ত কাজ করবেন রিড।এদিকে ৩১ মে দলের সাথে যুক্ত হবেন হেলমেট।বর্তমানে ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করছেন আফতাব খান।হেলমট দায়িত্ব নেওয়ার পর বিশ্বকাপে দলে হাই-পারফরমেন্স কোচের দায়িত্ব নিবেন আফতাব।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও
এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
এনজো ফার্নান্দেজকে দলে পেতে ১২০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ম্যানসিটির
দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ৪১৩ রানের বিশাল ব্যবধানে হারল বাংলাদেশ ‘এ’ দল
আসিয়ান কাপের প্রাথমিক দল ঘোষণা: নেই হামজা-শমিতসহ চার প্রবাসী তারকা

You cannot copy content of this page