৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

হ্যামস্ট্রিং ইনজুরিতে বাভুমা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিনোদন ডেক্স

বিশ্বকাপে আহমেদাবাদে আফগানিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে বিশ্বকাপে আরো একবার নিজেদের প্রমান করেছে দক্ষিণ আফ্রিকা। এর মাধ্যমে ৯ ম্যাচে সাত জয়সহ টেবিলের দ্বিতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে প্রোটিয়ারা। তবে দলটির জন্য দু:সংবাদ গতকালকের ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন অধিনায়ক টেম্বা বাভুমা। যদিও সেমিফাইনালে খেলার আগে জেদী বাভুমার কাছে এই ইনজুরি কোন বিষয় নয় বলেই জানা গেছে।
আফগানিস্তানের বিপক্ষে ২৩ রান করা বাভুমা বলেন, ‘আমার পায়ে বেশ ব্যাথা অনুভব করছিলাম। এখনো জানিনা ইনজুরির মাত্রা কতটুকু। কিন্তু আশা করছি সময়মত সুস্থ হয়ে উঠতে পারবো। আমি খুব জেদী, আমাকে সুস্থ হতেই হবে।’আগামী সপ্তাহে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মত বিশ্বকাপে শিরোপা জয়ের পথে আর মাত্র দুটি জয় দুরে রয়েছে প্রোটিয়ারা। অসুস্থতার কারনে এর আগে ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে খেলতে না পারা বাভুমা বলেছেন, ‘আমার পক্ষে হয়তো ব্যাটিংয়ে নামা সম্ভব হতো না। কিন্তু দলের প্রয়োজনে আমি থাকতে চেয়েছিলাম। মিডল অর্ডারে যে সুযোগটি আমি পেয়েছিলাম সেটাকে হারাতে চাইনি। এই দলটিকে নেতৃত্ব দেয়া আমার জন্য সত্যিই গুরুত্বপূর্ণ। সে কারনেই আমি মনে করেছি ব্যাট হাতে নামা এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত হবে।’
শুক্রবার রাসি ফন ডান ডুসেন দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ অপরাজিত ৭৬ রানের ইনিংস খেলেছেন। চলতি বিশ্বকাপে ৫৫’রও বেশী গড়ে ডুসেন সর্বমোট ৪৪২ রান সংগ্রহ করেছেন।
বাভুমার ইনজুরির বিষয়টি নিয়ে ফন ডার ডুসেন বলেছেন, ‘এমন পরিস্থিতিতে সে বারবারই ব্যাটিং করতে চেয়েছে। যদিও তার ইনজুরির মাত্রাটা একটু বেশী ছিল। কিন্তু তারপরও নতুন বলে সে সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে চেয়েছে। এটাই টেম্বার চরিত্র, সে মাঠে থেকে দলকে কিছু দিতে চেয়েছে।’টুর্নামেন্টের শুরুতে বাভুমা যখন অসুস্থতার কারনে ছিটকে পড়েছিলেন তখন রেজা হেনড্রিকস মূল একাদশের ব্যাটিং লাইন-আপে উপরে উঠে ব্যাট করার সুযোগ পান। ইংল্যান্ডের বিপক্ষে হেনড্রিকস ৮৫ রানের ইনিংস উপহার দিয়েছিলেন। ফন ডার ডুসেন বলেন, ‘সুযোগ পেয়ে রেজা নিজেকে প্রমান করেছে। অনুশীলনেও সে দুর্দান্ত করেছে। সে কারনে আমরা জানি প্রয়োজনে বদলী খেলোয়াড়রাও আমাদের হয়ে নিজেদের মেলে ধরার জন্য প্রস্তুত রয়েছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page