২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী শরিফুল, দ্বিতীয় টেস্টের আগে ফিরলেন দলে নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত পারস্পরিক আস্থা ও সম্মানজনক পরিবেশ ছাড়া প্রধানমন্ত্রীর ভারত সফর নয়: হুমায়ুন কবির বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের সামরিক সংঘাতের হুমকি হুথিদের সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী শরিফুল, দ্বিতীয় টেস্টের আগে ফিরলেন দলে ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা বাংলাদেশের কাছে হার: অস্ট্রেলিয়াকে সতর্ক করলেন কিংবদন্তি ব্রায়ান লারা হবিগঞ্জের ডিসির সাথে শাহ মনসুর আলীর নেতৃত্বে আন্তর্জাতিক প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ! নগরকান্দায় কেন্দ্রীয় মন্দিরের মূর্তি চুরি, উদ্ধারসহ দুই চোর আটক
আন্তর্জাতিক:
নয়া দিল্লিতে পাকিস্তান হাইকমিশনের বাইরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করল ভারত বিশ্বজুড়ে যুদ্ধের দামামা: ফের সচল হচ্ছে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক ডলফিন টাংস্টেন খনি ত্রাণকর্মীদের জন্য টানা তৃতীয় বছর বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ স্থান গাজা কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত
     
             

সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী শরিফুল, দ্বিতীয় টেস্টের আগে ফিরলেন দলে

  

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক জয়ের পর এবার সিরিজ নিজেদের করে নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পেলেও ইনজুরির কারণে সেই ম্যাচে দলের বাইরে ছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তবে দ্বিতীয় টেস্টের আগে ম্যাকাইয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন তিনি। সিরিজ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী এই পেসার।

ম্যাকাইয়ে অনুশীলনের আগে বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে প্রথম টেস্টে খেলতে না পারার বিষয়টি নিয়ে শরিফুল জানান, নিজেকে দুর্ভাগা মনে করছেন না তিনি। তিনি বলেন, যেখানে ছিলাম না, আমি বলব না যে আমি আনলাকি। যারা খেলছিল, তাদের জন্য আমি সবসময় দোয়া করেছি যেন তারা সেরাটা দিতে পারে এবং আমরা জিততে পারি। ম্যাচ জয়ের পর তিনি বাংলাদেশের সবার চেয়ে বেশি খুশি হয়েছেন বলেও জানান।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের কাছ থেকে বাংলাদেশের পেসারদের প্রশংসা পাওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন শরিফুল। বিশেষ করে নাহিদ রানার সঙ্গে তাকে নিয়েও অস্ট্রেলিয়ানদের আলোচনার প্রসঙ্গে তিনি বলেন, অন্য দেশের লিজেন্ডরা যখন বাংলাদেশের কোনো খেলোয়াড়কে নিয়ে ভালো কথা বলে, এটা আমাদের জন্য একটি ভালো সাইন। সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে তিনি স্পষ্ট করে বলেন, কোনো টিমই কি চায় না সিরিজ জিততে? আমরাও সিরিজ জিততে চাই এবং ইনশাআল্লাহ আমরা সেই চেষ্টা করব।

এদিকে ইনজুরি কাটিয়ে ফেরার পর বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের কাছ থেকেও শুভকামনা পেয়েছেন শরিফুল। তিনি জানান, ডোনাল্ড ব্যক্তিগতভাবে সবাইকে এসএমএস দিয়ে খোঁজখবর নেন। তাকেও বার্তা পাঠিয়ে ডোনাল্ড বলেছেন, ইনজুরি থেকে ফিরেছো, পরের ম্যাচ খেলবা, শুভকামনা তোমার জন্য।

আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ে শুরু হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচ। ডারউইনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে সিরিজ নিশ্চিত করাই এখন বাংলাদেশের মূল লক্ষ্য।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page