৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না, গ্রেপ্তার হলে তদবির করতে যাবেন না ব্যারিস্টার খোকন পেকুয়া থানায় পুলিশের তদন্তে কি এক নারীর জন্মপরিচয় বদলে যেতে পারে? চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামী যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন জামায়াত বিজয়ী নীলফামারীতে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরতে বিলকিস ইসলামকে নারী এমপি চায় সর্বস্তরের জনসাধারণ পেকুয়ায় ঘুষের টাকা ফেরত চাওয়ায় কলেজ ছাত্রী ও মাকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজি: সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি চট্টগ্রামের বেকারি-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, অভিযানে জরিমানা ও সতর্কতা চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের অভিযোগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন সন্ত্রাসীদের স্থান হবে প্যাকেটে কোনো ছাড় দেওয়া হবে না-নাজমুল মোস্তফা আমিন অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিত্তবানদের নৈতিক দায়িত্ব — লায়ন গনি মিয়া বাবুল
  • প্রচ্ছদ
  • অর্থনীতি >> আন্তর্জাতিক >> ঢাকা >> ঢাকা >> দেশজুড়ে
  • যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব
  • যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব

      বাংলাদেশ সংবাদ প্রতিদিন
    ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের হাতে সময় কম, আমরা এখন নির্বাচনের দিকে যাচ্ছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করব। এদেশের মানুষের দাবির প্রেক্ষিতে আমি এক লক্ষ নয় হাজার টাকা হজের খরচ কমিয়েছি। আমি সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তাদের কোনো আপত্তি নেই। পানির জাহাজে করেও আমরা হজ যাত্রী পাঠাবো। তাতে খরচ হবে বিমানের চাইতে ৪০ শতাংশ কম। প্রাথমিকভাবে আমরা জাহাজে ছয় হাজার হাজী পাঠাতে চাই। বাংলাদেশে আমরা বড় কোম্পানিকে ডেকেছি, তারা বলেছেন এত বড় জাহাজ তাদের কাছে নেই। এই জাহাজ আনতে অন্তত ৬ হাজার কোটি টাকা লাগবে। জাহাজে হজযাত্রী পাঠানোর প্রক্রিয়া চলছে। ২০২৫ সালে যদি আমরা নাও পারি ২০২৬ সালে আমরা দরজা খুলে রাখবো।

    গতকাল শুক্রবার রাতে আল–আমিন সংস্থার উদ্যোগে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ঐতিহাসিক ৩ দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

     

    মুহাম্মাদ আহসান উল্লাহ, মাওলানা মাহমুদুল হোসাইন ও মাওলানা রিজওয়ান আরমানের সঞ্চালনায় ও মুফতী জসীমউদ্দিন, মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মাওলানা মীর কাসেম ও মাওলানা সোলায়মানের ধারাবাহিক সভাপতিত্বে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কারী সাঈদুল ইসলাম আসাদ।

    মাহফিলে আরও তাফসীর পেশ করেন, আল্লামা মুফতী রশীদুর রহমান ফারুক, আল্লামা নুরুল ইসলাম ওলীপুরী, মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী সাখাওয়াত হোসাইন রাজী, মুফতী রাফি বিন মুনির, মুফতী সিরাজুল্লাহ মাদানী, মুফতী সোলাইমান, মাওলানা ইসমাইল খান প্রমুখ।

    মন্তব্য

    আরও পড়ুন

    You cannot copy content of this page