১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে সিপিবি বিক্ষোভ ও স্মারকলিপি পেশ। কিশোরগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস পালিত  ফরিদপুরের নগরকান্দায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত চাটখিলে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের প্রতি ঐক্য বজায় রাখার আহ্বান অ্যাডভোকেট আবু হানিফের বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মহেশখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন পটিয়ায় জগন্নাথ ধামের পূজা মন্ডপে মা দূর্গার মুখ ২০ফুট উপরে। সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

মানবাধিকার কর্মীর পরিচয়ে চাঁদাবাজি: সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুরাদুল ইসলাম মুরাদ, কুড়িগ্রাম প্রতিনিধি >>> কুড়িগ্রামের রৌমারী ও চর রাজিবপুর উপজেলায় প্রভাবশালী চক্রের মাধ্যমে অবৈধভাবে মাটি কাটার মহোৎসব চলছে। আর এই অবৈধ মাটির কারবারিদের অভয় দিয়ে ‘মানবাধিকার কর্মী’ পরিচয়ে চাঁদাবাজি করার অভিযোগ উঠেছে আমির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় স্থানীয় সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও জেলে পাঠানোর হুমকি দিয়েছেন অভিযুক্ত আমির।স্থানীয় বাসীর অভিযোগ, নিজেকে কুড়িগ্রাম জেলার মানবাধিকার (NPS) জেলার সাধারন সম্পাদক পরিচয়ে দিয়ে আমির হোসেন এই অবৈধ মাটি ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করেন।অনুসন্ধানে জানা যায়, আগলার চর এলাকায় মাটি কাটার সময় শফিকুল নামের এক ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেন আমির হোসেন। টাকা নেওয়ার বিনিময়ে তিনি আশ্বাস দেন যে, “প্রসাশনিক কোনো সমস্যা হবে না।” ব্যবসায়ী শফিকুল নিজেও আমির হোসেনকে টাকা দেওয়ার বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে স্বীকার করেছেন।এই অনিয়মের বিষয়ে অনলাইন নিউজ পোর্টাল ‘কুড়িগ্রাম টাইমস’এ এ সংবাদ প্রকাশিত হলে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই আমির হোসেন। তিনি সংশ্লিষ্ট সংবাদদাতা জহুরুল ইসলাম মুঠোফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং তাকে জেলে পাঠানোর হুমকি দেন। একজন পেশাদার সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হুমকির এই ঘটনায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।এছাড়াও রৌমারী উপজেলার জাতীয় পত্রিকার এক প্রতিনিধির পারিবারিক কবর স্হান মাটি ভরাট করাকালীন সময়ে ওই মানবাধিকার (NPS) আমির হোসেন চাঁদা দাবী করেন।এলাকাবাসীর দাবি, আমির হোসেনের বিরুদ্ধে এর আগেও নানা অপকর্মের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। মানবাধিকার জেলা সাধারন সম্পাদক লেবাস পরে এমন চাঁদাবাজি ও হুমকির ঘটনায় তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযুক্ত আমির হোসেনের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছেন।রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওউসার আহমেদ বলেন যে, মানবাধিকার (NPS) পরিচয় দানকারী ব্যক্তির বিষয়ে মৌখিক ভাবে অভিযোগ পেয়েছি এবং বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হয়েছে। তবে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্হা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page