২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

প্রতিশোধ নিতে ইরানের সঙ্গে যোগ দিল যারা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের নেতৃত্বে গড়ে ওঠা তথাকথিত ‘প্রতিরোধ অক্ষ’-এর অন্তর্ভুক্ত বিভিন্ন সংগঠন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে। এতে পুরো অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে, সম্ভাব্য যেকোনো মার্কিন বা ইসরায়েলি সামরিক পদক্ষেপ মোকাবিলায় তারা পুরোপুরি প্রস্তুত। বিভিন্ন সূত্রের দাবি, খামেনির মৃত্যুর পর সংগঠনটির সামরিক সক্ষমতা শক্তিশালী করতে ইরানের অভিজাত বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সরাসরি তদারকি শুরু করেছে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি সংগঠন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘জঘন্য অপরাধ’ বলে উল্লেখ করে এর জন্য সরাসরি ওয়াশিংটন ও তেল আবিবকে দায়ী করেছে। তাদের মতে, এই ঘটনা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে আরও নাজুক করে তুলতে পারে এবং আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।

অন্যদিকে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি আন্দোলনও কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছে। তারা জানিয়েছে, পরিস্থিতি যেদিকেই গড়াক না কেন, সম্ভাব্য সংঘাতে অংশ নিতে তারা প্রস্তুত। একই সঙ্গে লোহিত সাগরে পশ্চিমা জাহাজগুলোর ওপর হামলা আরও জোরদার করার হুমকিও দিয়েছে গোষ্ঠীটি।

এদিকে খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন তা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। সম্ভাব্য উত্তরসূরি হিসেবে আলোচনায় এসেছে তার ছেলে মোজতাবা খামেনি এবং সাবেক আইআরজিসি কর্মকর্তা ও রাজনীতিবিদ আলি লারিজানির নাম। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 

You cannot copy content of this page