৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফরিদপুরে ক্যাবের বিতর্কিত সেক্রেটারি নাজমুল পারভেজের অবৈধ হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা নিউইয়র্কে ৪০তম ফোবানা সম্মেলনের উদ্বোধন শুক্রবার,৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ৪ হাজার ৩০০ ইয়াবা উদ্ধারের মামলায় প্রসাধন ব্যবসায়ীর যাবজ্জীবন পারিবারিক কলহের জেরে আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজার জেলা পুলিশের মাস্টার প্যারেড পরিদর্শনে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি পটিয়া সাবেক এমপির বাড়িতে দূর্ধষ চুরি। চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি সখিপুরে সড়ক দুর্ঘটনায় স্বাস্থ্য সহকারির মৃত্যু বান্দরবান পৌরসভার পক্ষ থেকে জিপিএ-৫ প্রাপ্ত  কৃতী শিক্ষার্থীদের  সংবর্ধনা পটিয়ায় বিএনপির ৪৮তম প্রতিস্টা বার্ষিকী উপলক্ষে বিশাল র্্যালি।
আন্তর্জাতিক:
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হয়েছে কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ
     
             

খুলনা থেকে জাতীয় রাজনীতিতে সংরক্ষিত নারী আসনে আলোচনায় রোক্সার রহমান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
নিজস্ব প্রতিবেদক,খুলনা।

খুলনার মুন্সিপাড়ার মেয়ে রোক্সার রহমান আগামী নির্বাচনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য প্রার্থী এবং একজন সক্রিয় রাজনৈতিক ব্যক্তি হিসেবে বর্তমানে রাজনৈতিক অঙ্গনে বিশেষভাবে আলোচনায় এসেছেন।

তিনি খুলনার শেখ আজিজুর রহমান ও মোসাম্মৎ আনোয়ার রহমান দম্পতির সন্তান। রোক্সার রহমান একাধারে একজন সুপরিচিত কণ্ঠশিল্পী এবং বলিষ্ঠ রাজনৈতিক ব্যক্তি হিসেবে দলের বিভিন্ন স্তরে কাজ করে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন।রোক্সার রহমান বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার ঢাকা মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক হিসেবে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ জিয়া শিশু একাডেমির সহকারী পরিচালক হিসেবেও দায়িত্বশীল ভূমিকা রাখছেন। এর আগে তিনি ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত এই সংগঠনের কেন্দ্রীয় কমিটিতে সাবেক সহ লোক সংগীত বিষয়ক সম্পাদক হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি দীর্ঘ সময় ধরে তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।একজন সাহসী রাজনৈতিক ব্যক্তি এবং কণ্ঠযোদ্ধা হিসেবে রোক্সার রহমানের দীর্ঘ রাজনৈতিক পথচলা রয়েছে। দলের বিভিন্ন দুঃসময়ে তিনি তার কণ্ঠের মাধ্যমে নেতাকর্মীদের অনুপ্রাণিত করেছেন এবং আন্দোলনের রাজপথে সক্রিয় থেকেছেন। বিশেষ করে ২০১৮ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারাবন্দি জীবনে তার গাওয়া ‘দে দে জেল ভেঙে দে’ গানটি সারা দেশে বিপুল সাড়া ফেলেছিল। এ ছাড়াও তিনি ‘ধানের শীষের নির্বাচনী থিম সং’ এবং ‘বিজয় হবে ইনশাআল্লাহ’ শিরোনামের গানে কণ্ঠ দিয়ে রাজনৈতিক আন্দোলনকে আরও বেগবান করেছেন। সক্রিয় রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে তাকে প্রশাসনের রোষানলে পড়তে হয়েছে এবং আত্মগোপনে থেকেও দলের জন্য রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।

রোক্সার রহমান জানান, তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এবং জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন। একজন ত্যাগী রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি জাতীয় সংসদে নারীদের অধিকার রক্ষা এবং জনগণের সেবা করার লক্ষ্যে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন এবং দলের মনোনয়ন প্রত্যাশা করছেন।

মুন্সিপাড়া থেকে উঠে আসা এই কণ্ঠশিল্পী ও রাজনৈতিক ব্যক্তিত্বের জাতীয় রাজনীতিতে সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংরক্ষিত নারী আসনে তার সম্ভাব্য প্রার্থিতা এখন রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চলাচলে সহায়তার আকুতি: শুনানিতেই হুইলচেয়ার কিনে দিলেন ডিসি
সাতকানিয়া সার্ভেয়ার সমবায় সমিতির নতুন কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত
সৌরবিদ্যুতে প্রতি ইউনিট ১০.৫০ টাকা নির্ধারণ, সরকারের বিশেষ প্রণোদনা ঘোষণা
৮ লাখ শিশুর অনিশ্চিত ভবিষ্যৎ: ২০ হাজার শিক্ষকের আকুল আবেদন
বাঁশখালীতে খামারির কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে এসআই ক্লোজড
ক্রীড়ার মনোনয়ন বাতিলকে কেন্দ্র করে সাতকানিয়ার সাবেক ইউএনওর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
বাদ পড়া ৫০০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণের দাবি

You cannot copy content of this page