১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চট্টগ্রামে একাধিক হত্যা মামলার আসামী যুবলীগ ক্যাডার টেডি দিদার খুন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকায় যুবলীগের ক্যাডার হিসেবে পরিচিত দিদারুল আলম ওরফে টেডি দিদারকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।০৫ মার্চ(বৃহস্পতিবার) রাত ১২টার দিকে নগরীর খুলশী আমবাগান এলাকার আনসার ক্লাবের সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দিদারুল আলম পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকার বাসিন্দা।পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খুলশী আনসার ক্লাবের সামনে এক যুবককে ছুরিকাঘাত করা হয়েছিল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে তারা জানতে পেরেছেন।তিনি বলেন, নিহত ব্যক্তি পাহাড়তলী এলাকার হলেও ঘটনাটি খুলশী থানার আওতাধীন এলাকায় ঘটেছে। তাই বিষয়টি নিয়ে খুলশী থানা বিস্তারিত জানাতে পারবে।খুলশী থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে সরাইপাড়ার বাসা থেকে কয়েকজন যুবক টেডি দিদারকে ডেকে নিয়ে যায়। পরে বাজারের সামনে তাকে মারধর করতে করতে আমবাগান এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ছুরিকাঘাত করা হলে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেডি দিদার অতীতে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন। ২০১৯ সালের ৭ জানুয়ারি পাহাড়তলী বাজারে প্রকাশ্যে গণপিটুনিতে ছাত্রলীগের কেন্দ্রীয় উপশিক্ষা ও পাঠচক্রবিষয়ক সম্পাদক মহিউদ্দিন সোহেল হত্যাকাণ্ড এবং ২০২২ সালে মো. ফরিদ নামের এক ব্যবসায়ীকে ছুরিকাঘাত ও পিটিয়ে হত্যার ঘটনায় তার নাম উঠে আসে।রেলের জায়গা দখল, আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে স্থানীয়রা জানান।নিজেকে যুবলীগ নেতা পরিচয় দেওয়া টেডি দিদার এসব মামলায় একাধিকবার গ্রেপ্তার হলেও পরে জামিনে বের হয়ে পুনরায় দখলদারি ও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page