১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ। পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক। নাগেশ্বরীতে ১৫ সার ডিলারের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করল বিএনপি মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার নগরকান্দায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
আন্তর্জাতিক:
রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান
     
             

চাটখিলে চাঁদাবাজি-সন্ত্রাস চলবে না, গ্রেপ্তার হলে তদবির করতে যাবেন না ব্যারিস্টার খোকন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ চাটখিল নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৬ মার্চ) চাটখিল উপজেলার পরানপুর-কাঁকড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোহাম্মদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত ইফতার মাহফিল ও সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল–সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেন, চাটখিলে কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাস ও দখলবাজির স্থান নেই। তিনি বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী বা দখলদারকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে, তাহলে তাদের পক্ষ নিয়ে কেউ যেন থানায় বা প্রশাসনের কাছে সুপারিশ করতে না যান। কোনো মাদক কারবারি, চাঁদাবাজ বা দখলদারের পক্ষে যদি কেউ তদবির করার চেষ্টা করে, তাহলে বিষয়টি তাকে জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি। এ ধরনের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।তিনি আরও বলেন, গত নির্বাচনের সময় কিছু লোক নিজেদের বিএনপি কর্মী পরিচয় দিলেও বাস্তবে তারা জামায়াতের পক্ষে কাজ করেছে এবং চাটখিল–সোনাইমুড়ী আসনে বিএনপিকে পরাজিত করার চেষ্টা করেছে। তাই আগামী দিনে বিএনপি ও অঙ্গ-সংগঠনের কোনো কমিটি গঠনের ক্ষেত্রে ‘পকেট কমিটি’ করা যাবে না এবং ব্যক্তিগত বা স্বজনপ্রীতির ভিত্তিতে কাউকে কমিটিতে রাখা হবে না বলেও তিনি স্পষ্ট করে জানান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু হানিফ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ছায়েদ চৌধুরী, আনিস আহমেদ হানিফ, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম হাসান প্রমূখ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) বিএনপির সাবেক সভাপতি আবদুল হালিম বিএসসি এবং সঞ্চালনা করেন মোহাম্মদপুর ইউনিয়ন (পূর্ব) ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা।এসময় ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনকে সংবর্ধনা প্রদান করা হয়।আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
চট্টগ্রামে প্রথমবার জেলা প্রশাসকের হাতে মহালয়ার উদ্বোধন
রাজবাড়ীর পাংশায় একটি পুকুর থেকে অজ্ঞাতএক নবজাতকের ম*রদে*হ উদ্ধার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
পটিয়ায় গরুচুরি করতে গিয়ে সিএনজি সহ ২মহিলা আটক।
মোহনপুরে জাঁকজমকপূর্ণ ভাবে ২৪টি মন্ডপে শুরু হচ্ছে দুর্গোৎসব পূজা
গর্ভবতীর প্রসব বেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন-ফেসবুক পোস্টে চিকিৎসক
সুনামগঞ্জ জেলা মহালয়া মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে পুলিশ সুপার এবি এম জাকির হোসেনকে ক্রেষ্ট প্রদান
নগরকান্দায় বিধবা নারীকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ, থানায় এজাহার

You cannot copy content of this page