২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বঙ্গভবনে শপথের প্রস্তুতি সম্পন্ন: শুক্রবার সন্ধ্যায় দায়িত্ব নিচ্ছেন মির্জা ফখরুল চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, প্রধানমন্ত্রী দিলেন লাল গোলাপ শুভেচ্ছা সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত নতুন মৌসুমে মোহামেডানের হাল ধরছেন স্প্যানিশ কোচ ফার্নান্দো সান্তিয়াগো ভারেলা ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া ২০২৭ নারী বিশ্বকাপের পর্দা উঠবে মারাকানায়, ফাইনালও হবে ঐতিহাসিক এই স্টেডিয়ামে জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর
আন্তর্জাতিক:
ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক ইরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করতে ট্রাম্পের নতুন পরিকল্পনা, বাধা চীন-রাশিয়া জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর ইন্দোনেশিয়ায় ভ্রমণে মিলবে ফ্রি অভ্যন্তরীণ ফ্লাইট: গারুডা ইন্দোনেশিয়ার বিশেষ উদ্যোগ প্রয়োজন হলে চিকিৎসার জন্য ইমরান খানকে বিদেশে পাঠানো হতে পারে: পাক সরকার ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ: সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল পাকিস্তান সরকার সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় বিশ্বসেরা বাংলাদেশি হাফেজ জাকারিয়া এফ-১৫জে যুদ্ধবিমান আধুনিকায়নে বড় পদক্ষেপ জাপানের: নতুন চুক্তিতে সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানের প্রশংসা করল বেইজিং
     
             

চট্টগ্রামের বেকারি-রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, অভিযানে জরিমানা ও সতর্কতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ দিদারুল ইসলাম,চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরের কয়েকটি নামী বেকারি ও রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারি প্রস্তুতের অভিযোগ উঠেছে। বিভিন্ন প্রতিষ্ঠানের রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ, স্যাঁতসেঁতে পরিবেশ এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পেয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।৫ মার্চ(বৃহস্পতিবার) নগরের জিইসি মোড় এলাকায় হারুন বেকারিতে অভিযান চালিয়ে দেয়ালজুড়ে তেলাপোকার উপস্থিতি দেখতে পান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, বেকারির রান্নাঘরে প্রবেশ করতেই দেয়ালজুড়ে তেলাপোকার বিচরণ দেখা যায়। রান্নার পরিবেশ ছিল অত্যন্ত নোংরা ও স্যাঁতসেঁতে।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত ১০ দিনে নগরের অন্তত পাঁচটি বেকারি ও রেস্তোরাঁয় একই ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ পাওয়া গেছে। এর মধ্যে বারকোড সুইটস, মেরিডিয়ান রেস্তোরাঁসহ কয়েকটি পরিচিত প্রতিষ্ঠানও রয়েছে।গত ২৬ ফেব্রুয়ারি চকবাজার এলাকায় একটি রেস্তোরাঁয় অভিযানে গিয়ে রান্নাঘরে তেলাপোকা ও ইঁদুরের বিচরণ দেখা যায়। পরে ১ মার্চ মুরাদপুর এলাকার বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতেও তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি পাওয়া যায়। এছাড়া কালুরঘাট ও গরীবুল্লাহ শাহ হাউজিং এলাকার দুটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানেও একই অবস্থা লক্ষ্য করা গেছে।কর্মকর্তারা জানান, এসব প্রতিষ্ঠানের রান্নাঘর স্যাঁতসেঁতে ও অপরিচ্ছন্ন। আগে জরিমানা ও সতর্ক করার পরও অনেক প্রতিষ্ঠান আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।এদিকে খাদ্য তৈরিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগও পাওয়া গেছে। বৃহস্পতিবার চকবাজার এলাকায় সাতকানিয়া ভাতঘর নামের এক প্রতিষ্ঠানে অভিযানের সময় জিলাপি তৈরিতে হাইড্রোজ ব্যবহার করতে দেখা যায়। এই রাসায়নিক দীর্ঘ সময় ব্যবহারে কিডনি ও মস্তিষ্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. জসিম উদ্দিন বলেন, তেলাপোকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ও জীবাণু বহন করে, যা খাবারের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করে ডায়রিয়া, আমাশয় ও ফুড পয়জনিংয়ের মতো রোগ সৃষ্টি করতে পারে।এ বিষয়ে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, শুধু জরিমানা করলে অনেক প্রতিষ্ঠান আবার একই অপরাধ করে। তাই প্রয়োজন হলে এসব প্রতিষ্ঠান স্থায়ীভাবে সিলগালা করার মতো কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page