৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চিটাগাং চেম্বারে গঠিত হচ্ছে ৫৭টি সাব কমিটি নেতৃত্বের সংকট, গ্রুপিং নিরসনে আজ প্রধানমন্ত্রীর মুখোমুখি চট্টগ্রাম বিএনপির তৃণমূল নেতারা সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের ৮১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন কালিয়াকৈর সরকারি কলেজে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অপসারণ দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাঙচুর মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা বাংলাদেশের মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ এইচপি দল জেসি ওয়েন্স: ১৯৩৬ বার্লিন অলিম্পিকে হিটলারের অহংকার চূর্ণ করা এক ‘বুলেট কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন প্রেক্ষাপট: কাতারের সরকারি সেবার মান যাচাইয়ে গ্রাহক সন্তুষ্টি জরিপ চালু সাকিব-হৃদয়ের জাফনা কিংসকে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল
আন্তর্জাতিক:
কিউবায় সরকার পরিবর্তনের ছক কষছে যুক্তরাষ্ট্র: নতুন নেতা খুঁজছে ট্রাম্প প্রশাসন ড্যানিউব নদীর পানি কমে যাওয়ায় বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসাবশেষ চুক্তি করার এখনই উপযুক্ত সময়: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মক্কা প্রতিরক্ষা জোটে যুক্ত হতে পারে মিসর: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর ইঙ্গিত হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তির পথে ইরান, তবে শর্ত পূরণ না হলে খুলছে না পথ ইরানের শর্ত পূরণ করলেই খুলবে হরমুজ প্রণালি, জানাল আইআরজিসি হরমুজ প্রণালিকে কৌশলগত হাতিয়ার করে ট্রাম্পকে চাপে ফেলার ইরানি পরিকল্পনা ও ঝুঁকি ইরান ইস্যুতে উভয় সংকটে ট্রাম্প: কঠিন সিদ্ধান্তের মুখে মার্কিন প্রশাসন প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্রের ওপর আর ভরসা রাখতে পারছে না বলেই কি মক্কা প্রতিরক্ষা চুক্তি করল সৌদি আরব রাশিয়ার জ্বালানি ক্রেতাদের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের ক্ষমতা পেলেন ট্রাম্প
     
             

মালয়েশিয়াকে ৮৯ রানে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজে শুভসূচনা বাংলাদেশের

  

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মালয়েশিয়ার বিপক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৮৯ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৭ রানের মাথায় ওপেনার জিসান আলম শূন্য রানে আউট হন। এরপর ৪১ রানের মাথায় আরিফুল ১৫ রান করে সাজঘরে ফেরেন। পাওয়ার প্লে শেষে ৬ ওভারে দুই উইকেট হারিয়ে ৫০ রান সংগ্রহ করে বাংলাদেশ। অষ্টম ওভারের প্রথম বলে ১৮ বলে ২৮ রান করা জাওয়াদ আবরার বিদায় নেন। এরপর প্রীতম কুমার ও সাব্বির রহমান রুম্মন দ্রুত ফিরে গেলে ১০ ওভারে ৭৫ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে দল। তবে অধিনায়ক এস এম মেহরব ও আব্দুল গাফফার সাকলাইনের ষষ্ঠ উইকেটের ৫২ রানের জুটি দলকে লড়াই করার মতো পুঁজি এনে দেয়। সাকলাইন ২৬ বলে ৩২ রানের ইনিংস খেলেন। শেষ পর্যন্ত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে বাংলাদেশ ১৫৮ রান সংগ্রহ করে।

১৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মালয়েশিয়ার ব্যাটাররা নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন। ইনিংসের প্রথম বলেই আবু হায়দার রনি ওপেনার নাজমুস সাকিবকে বোল্ড করেন। দ্বিতীয় ওভারে রুবেল হাসান আরেক ওপেনারকে ফিরিয়ে সফরকারীদের চাপে ফেলেন। ৫০ রান তোলার আগেই মালয়েশিয়া ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে। দলের পক্ষে আহমেদ আকিল ওয়াহিদ সর্বোচ্চ ২৫ বলে ২৯ রান করেন। শেষ পর্যন্ত ১৬ ওভারে মাত্র ৬৯ রানেই গুটিয়ে যায় মালয়েশিয়ার ইনিংস। বাংলাদেশের পক্ষে রুবেল হাসান ও রাকিবুল হাসান প্রত্যেকে দুটি করে উইকেট শিকার করেন। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল ৮৯ রানের বড় ব্যবধানে জয় পায় মেহরাব হাসানের দল।

১৮ বলে ২৮ রান করেন ডানহাতি এ ব্যাটার।

সাজঘরে ফেরেন ১২ বলে ১৪ রান করে।

নবম ওভারে প্রীতম ফিরে যাওয়ার পর সাব্বিরও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সাকিব-হৃদয়ের জাফনা কিংসকে হারিয়ে প্রথমবারের মতো এলপিএল চ্যাম্পিয়ন গল
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে হতাশ কোচ ফিল সিমন্স
দক্ষিণ আফ্রিকায় দাপুটে জয়, ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ ইমার্জিং দল
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ভরাডুবি বাংলাদেশের, যা বললেন কোচ ফিল সিমন্স
অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে বড় ব্যবধানে হারল বাংলাদেশ
বাংলাদেশ নারী ক্রিকেট দলে বিদেশি কোচ নিয়োগের পরিকল্পনা বিসিবির
অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ
অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচ: টপ অর্ডারের ব্যর্থতায় চাপে বাংলাদেশ

You cannot copy content of this page