১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নাগেশ্বরীতে সার ডিলারশিপ নিয়ে বিরোধ, হত্যার হুমকির অভিযোগে ছাত্রদলের মানববন্ধন নরসিংদীর শিবপুরে পূজা মন্ডপে অনুদান প্রদান করছেন মনজুর এলাহী এমপি জামালপুরে ডিবি পুলিশের অভিযানে জাল মার্কিন ডলারসহ গ্রেপ্তার ২ বিদ্যুৎ উৎপাদনে নতুন মাইলফলক, পাবনা পবিস-১ ও শফিক গ্রুপের সমঝোতা স্মারক স্বাক্ষর ভবন নির্মাণে বিধি ভাঙলে আইনি ব্যবস্থা: গণপূর্তমন্ত্রী ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই-নির্বাচন কমিশনার.। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র ও সমুদ্রবন্দর পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলী। মহেশখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন নগরকান্দায় চায়ের দোকানে অতর্কিত হামলা, হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে আহত ১
আন্তর্জাতিক:
সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক
     
             

নাইক্ষ্যংছড়ি সীমান্তজুড়ে ওপারে ব্যাপক গোলাগুলি: আতঙ্কে স্থানীয়রা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সোহেল রানা,বান্দরবান প্রতিনিধি >>> বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকায় মিয়ানমারের অভ্যন্তরে শুক্রবার সন্ধ্যায় ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সীমান্তের ৪৪, ৪৫, ৪৬, ৪৮ ও ৪৯ নম্বর আন্তর্জাতিক পিলারসংলগ্ন এলাকাগুলো থেকে প্রচণ্ড গোলাগুলির শব্দ শোনা গেছে। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।স্থানীয় সূত্রে জানা গেছে,২৬ জুলাই  সন্ধ্যার পরপরই মিয়ানমার সীমান্তের আরাকান রাজ্যের অভ্যন্তরে অজ্ঞাত স্থানে ভারী অস্ত্রের গুলির শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্রোহী গোষ্ঠী ‘আরাকান আর্মি’ এবং মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত সীমান্তের বাংলাদেশ অংশে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবানের বিজিবি-৩৪ ব্যাটালিয়নের একটি সূত্র জানায়, মিয়ানমারের ভেতরকার গোলাগুলির শব্দ স্পষ্টভাবে শোনা গেলেও বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই। বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।উল্লেখ্য, এর আগেও নাইক্ষ্যংছড়ি সীমান্তে একাধিকবার মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। মার্চ ২০২৫-এ একই সীমান্ত এলাকায় গুলিতে দু’জন আহত হয়েছিলেন, যাদের মধ্যে একজন রোহিঙ্গা ও অপরজন স্থানীয় যুবক ছিলেন।সীমান্তবর্তী মানুষজনের দাবি, গোলাগুলি বন্ধ না হলে তাদের বসবাস করা কঠিন হয়ে পড়বে। তারা সরকারের কাছে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page