১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের বাশঁতলা সীমান্তে বিজিবি’র অভিযানে ৬ জন বাংলাদেশী ও ১ মানব পাচারকারী আটক চট্টগ্রাম নগরীর তিন সড়কে গতিসীমা নিয়ন্ত্রণে নামছে সিএমপি রাজশাহীর গোদাগাড়ীত কিশোর অটোচালক হত্যা, গ্রেপ্তার ৪ সজল সরদারের মৃত্যুতে বিভিন্ন মহলের শোক তানোরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে চলছে পুকুর খনন, ধ্বংস হচ্ছে ফসলি জমি কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক পটিয়ায় মেজবান খেতে গিয়ে দূর্ঘটনায় ১৫জন আহত। উখিয়ায় পুলিশের যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেপ্তার ১২ পটিয়ায় মেয়ের বিরুদ্ধে পিতা মাতার সংবাদ সম্মেলন। সাতকানিয়ায় হত্যা মামলায় দুই পলাতক আসামি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির
     
             

সাতকানিয়ায় নিরাপদ খাদ্য উৎপাদনে ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রোর কর্মশালা অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ, নিজস্ব প্রতিবেদ। চট্টগ্রামের সাতকানিয়ায় উত্তম কৃষি চর্চার (GAP) মাধ্যমে টেকসই, নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের লক্ষ্যে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) উপজেলার কেরানিহাটস্থ ‘সী ওয়ার্ল্ড হোটেল অ্যান্ড রিসোর্ট’-এ ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এই কর্মশালার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো’র হেড অফিসের প্রোডাক্ট ম্যানেজার (সবজি) কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের চট্টগ্রাম রিজওনাল সেলস ম্যানেজার মোঃ সোহেল সিকদার, রিজিওনাল ম্যানেজার (প্রগতি) আব্দুল আহাদ, এরিয়া ম্যানেজার (প্রগতি) মোঃ মনির হোসেন এবং চন্দনাইশ টেরিটরি সেলস অফিসার মোঃ সোহেল রানা।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ আব্দুল্লাহ আল মাসুদ আধুনিক পদ্ধতিতে সবজি চাষ এবং উন্নত মানের বীজের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, ক্রমবর্ধমান জনসংখ্যার খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদনের কোনো বিকল্প নেই।রিজওনাল সেলস ম্যানেজার মোঃ সোহেল সিকদার তার বক্তব্যে বায়োপেস্টিসাইড (জৈব বালাইনাশক), উন্নত জাতের ধান বীজ, ভুট্টা এবং গুণগত মানসম্পন্ন সারের ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি কৃষকদের পরিবেশবান্ধব বালাইনাশক ব্যবহারে উৎসাহিত করেন।উক্ত কর্মশালায় সাতকানিয়া ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ্যক ডিলার ও রিটেইলার অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং ভবিষ্যতে কৃষি ও কৃষকের উন্নয়নে ব্র্যাকের পণ্য আরও বেশি ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে গত আমন মৌসুমে লক্ষ্যমাত্রা অর্জনকারী সফল ডিলার ও রিটেইলারদের মাঝে পুরস্কার ও উপহার সামগ্রী বিতরণ করা হয়। কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করছেন, এ ধরনের কর্মশালা স্থানীয় পর্যায়ে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page