সরওয়ার কামাল কক্সবাজার-
কক্সবাজারের কুতুবদিয়ায় শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন- কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী।১৩ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পৃষ্ঠপোষকতায় এবং মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশনের পরিচালনায় আয়োজিত এ বৃত্তি পরীক্ষার কুতুবদিয়া কেন্দ্র পরিদর্শন করেন তিনি।এ সময় জেলা পরিষদের প্রশাসক সাথে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ, কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ছৈয়দ আহমেদ সাবেক চেয়ারম্যান দক্ষিণ ধুরুং। উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ সালাম সহ বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা পরীক্ষার সার্বিক পরিবেশ ও কার্যক্রম ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের খোঁজখবর নেন।শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রসার এবং নতুন প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





মন্তব্য