১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু জ্বালানি সংকটে বিশ্ব: বাড়তি মুনাফায় ভারত ও যুক্তরাষ্ট্রের তেল শোধনাগার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি ৯ মাস পর আরাকান আর্মির জিম্মিদশা থেকে মুক্ত ২৪ জেলে দেশে ফিরেছেন স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল দুই দিনের সরকারি সফরে কাতারের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
আন্তর্জাতিক:
কলকাতায় অগ্নিকাণ্ডে স্ত্রী-সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক নিহত কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড: কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষসহ পরিবারের চারজনের মৃত্যু তারেক রহমানের ভারত সফর ও শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে নীরব নয়াদিল্লি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি: টানা চার দিন বাড়ল দর ফিলিস্তিনের সমর্থনে ১০ অক্টোবর বিশ্বব্যাপী কর্মসূচির ডাক গ্লোবাল অ্যালায়েন্সের কলকাতায় নিউমার্কেটের কাছে হোটেলে অগ্নিকাণ্ড: ৯ বাংলাদেশির মৃত্যু পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৯ সন্ত্রাসী নিহত যুক্তরাষ্ট্রের সামরিক গবেষণার প্রযুক্তিতে বিশ্ববাজারে আধিপত্য চীনের রোবট কুকুরের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু কৃষ্ণসাগরে রুশ অবরোধে থমকে ইউক্রেনের শস্য রপ্তানি, বিশ্বজুড়ে খাদ্য সংকটের শঙ্কা
     
             

চাটখিলে ঔষধ কোম্পানি প্রতিনিধিদের প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিমঃ নোয়াখালী প্রতিনিধি >>> নোয়াখালীর চাটখিল উপজেলায় ঔষধ কোম্পানির প্রতিনিধিদের বিরুদ্ধে অপবাদমূলক মন্তব্য ও অযৌক্তিক হয়রানির প্রতিবাদে “প্রতিবাদ সভা ও স্মারকলিপি প্রদান” কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৭ মে ২০২৬) চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যালায়েন্স (ফারিয়া), চাটখিল শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সঞ্চালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন চাটখিল উপজেলা ফারিয়ার সভাপতি মিজানুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র ভাইস চেয়ারম্যান নজির আহমেদ হারুন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্মাসিউটিক্যাল কোম্পানির এরিয়া ম্যানেজার ফোরামের সহ-সভাপতি রনি ঘোষ, ফারিয়ার প্রচার সম্পাদক তারিকুল ইসলাম, সহ-সভাপতি সুভজিত, উপদেষ্টা মনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম রনি এবং তথ্য বিষয়ক সম্পাদক রাহুল আল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বক্তারা অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা দিয়ে অপমান, অপদস্ত ও হয়রানি করা হচ্ছে, যা তাদের পেশাগত মর্যাদাকে ক্ষুণ্ণ করছে। বিশেষ করে গত ৪ মে ঢাকার একটি হাসপাতালে পরিচালিত অভিযানের ঘটনায় প্রতিনিধিদের গ্রেফতার ও গণমাধ্যমে নেতিবাচকভাবে উপস্থাপন করায় তারা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।বক্তারা বলেন, ঔষধ কোম্পানির প্রতিনিধিরা স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তারা চিকিৎসকদের কাছে ওষুধের কার্যকারিতা, ডোজ ও ব্যবহারবিধি সংক্রান্ত তথ্য সরবরাহ করে চিকিৎসা সেবাকে আরও কার্যকর করতে সহায়তা করেন।প্রতিবাদ সভা শেষে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।স্মারকলিপিতে প্রতিনিধিরা পাঁচ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে— ঔষধ কোম্পানির প্রতিনিধিদের ‘দালাল’ আখ্যা প্রদান বন্ধ, অযৌক্তিক গ্রেফতার ও হয়রানি বন্ধ, গণমাধ্যমে দায়িত্বশীল সংবাদ প্রচার নিশ্চিত করা, সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমন্বিত বৈঠক আয়োজন এবং প্রতিনিধিদের পেশাগত কার্যক্রমের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন।স্মারকলিপিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যকর হস্তক্ষেপের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব। অন্যথায় পেশাগত মর্যাদা রক্ষায় সারাদেশে কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হতে পারেন প্রতিনিধিরা, যা দেশের ঔষধ সরবরাহ ব্যবস্থায় বিরূপ প্রভাব ফেলতে পারে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনামগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরের লালপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি শোক মিছিল
আরাকান আর্মির হাতে আটক ২৪ বাংলাদেশি জেলে দেশে ফিরেছেন
অবহেলায় বিলীনের পথে বলিহার রাজার কাছারিবাড়ি, সংরক্ষণে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সিদ্ধান্তের অপেক্ষা শিগগিরই সিদ্ধান্ত পাওয়ার আশা—ইউএনও তাইফুর রহমান মোঃ ছানোয়ার হোসেন
রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ
টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টের যাত্রীবাহি স্লিপার বাস তল্লাশিকালে ইয়াবাসহ এক মাদক কারবারি আটক।
রুহিয়া উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়
ঘামের বিনিময়ে স্বপ্ন বুনছে বাঁশখালীর ক্রিকেট কন্যারা, দরকার পৃষ্ঠপোষকদের সহায়তা

You cannot copy content of this page