২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

দ্বিতীয় ইনিংসে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে অস্ট্রেলিয়া

  

২২৮ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বড় ধরনের চাপে পড়েছে অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের দ্বিতীয় সেশন শেষে ১৭ ওভার খেলা শেষে স্বাগতিকদের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫১ রান। বর্তমানে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ১৭৭ রান। প্রথম ইনিংসের মতোই দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়ার দুই ওপেনারকে সাজঘরে ফিরিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ।

ম্যাচে এটি হাসানের অষ্টম উইকেট। ৩৫ বলে ১৭ রান করা ট্রাভিস হেডকে বোল্ড করে নিজের দ্বিতীয় শিকার নিশ্চিত করেন হাসান। অফ স্টাম্পের বাইরের বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করে। এর আগে অস্ট্রেলিয়ার আরেক ওপেনার ওয়েদারাল্ড কোনো রান করার আগেই হাসানের বলে আউট হন। ফলে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় স্বাগতিক দল।

এরপর মার্নাস লাবুশেন ও স্টিভেন স্মিথ জুটি পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। চা বিরতি পর্যন্ত লাবুশেন ৪৮ বলে ২১ এবং স্মিথ ১৭ বলে ৮ রানে অপরাজিত ছিলেন। এর আগে দ্বিতীয় সেশনে বাংলাদেশ তাদের শেষ দুই উইকেট হারিয়ে মাত্র ৯ রান যোগ করতে সক্ষম হয়। পরবর্তীতে অস্ট্রেলিয়ার দুটি উইকেট তুলে নিয়ে বাংলাদেশ বোলাররা ম্যাচে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করেছেন।

স্মিথ অবশ্য একবার অল্পের জন্য বেঁচে গেছেন। হাসানের করা ১৪তম ওভারে কাভার ড্রাইভ খেলতে গিয়ে ব্যাটে বল লাগার আগেই সেটি লিটন দাসের গ্লাভসে জমা হয়। আম্পায়ার কুমার ধর্মসেনা জোরালো আবেদনে সাড়া দিয়ে আউট দিলেও স্মিথ তাৎক্ষণিক রিভিউ নেন। রিপ্লেতে দেখা যায় বল ব্যাটে নয়, বরং মাটিতে আঘাত করেছিল। শেষ পর্যন্ত উইকেট না পেলেও বাংলাদেশের বোলিং আক্রমণ অস্ট্রেলিয়াকে বড় চাপে রেখেছে। ম্যাচে ঘুরে দাঁড়াতে স্বাগতিকদের এখন বড় জুটির প্রয়োজন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page