৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ সখিপুরে ২৫ বছরের সংসারে নির্যাতনের অভিযোগ বিচার চান অসহায় গৃহবধূ প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন রাবি ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, ৬ জনকে শোকজ চকরিয়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ বিভিন্ন অভিযোগে ৬ প্রতিষ্টান কে জরিমানা জগন্নাথপুরে প্রয়াত নুর মিয়া চৌধুরীর সম্পত্তি বণ্টন নিয়ে জটিলতা, প্রশাসনের হস্তক্ষেপ কামনা চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে তক্তারচালা বাজারে মানববন্ধন
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

দলের সবাই ট্রফি জিততে মরিয়া ছিলো :রোহিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

স্পোর্টস ডেক্স>>> গত তিন বছরে তিন বার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি ভারত।তাই টি-টোয়েন্টি বিশ^কাপের নবম আসরের শিরোপা জিততে দলের খেলোয়াড়রা মরিয়া ছিলো বলে জানান চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক রোহিত শর্মা।গতরাতে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা জিতে টিম ইন্ডিয়া।ম্যাচ শেষে রোহিত জানান,গত তিন বছরে তিন বার আইসিসির টুর্নামেন্টের ফাইনালে উঠেও শিরোপা জিততে পারিনি আমরা।এজন্য এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিততে মরিয়া ছিল সবাই।২০১৯-২০২১ মৌসুমে অনুষ্ঠিত টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের ফাইনালে উঠে ভারত।২০২১ সালের জুনে ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত ঐ ফাইনালে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া।২০২১-২০২৩ মৌসুমে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের আসরেরও ফাইনালে জায়গা করে নেয় ভারত।দ্বিতীয় আসরের ফাইনালেও কপাল পুড়ে টিম ইন্ডিয়ার।২০২৩ সালের জুনে ইংল্যান্ডের ওভালে অনুষ্ঠিত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ২০৯ রানের বিশাল ব্যবধানে হারে ভারত।২০২৩ সালের অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপে লিগ পর্বসহ টানান দশ ম্যাচ জিতে ফাইনালের মঞ্চে নাম লেখায় রোহিত শর্মার দল।কিন্তু ফাইনাল হারের দুর্ভাগ্য পিছু ছাড়েনি ভারতের।আহমেদাবাদের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরে যায় টিম ইন্ডিয়া।টানা তিন বছর আইসিসি তিন ফাইনাল হেরে শিরোপার জন্য মুখিয়ে ছিলো ভারত।অবশেষে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ফাইনাল হারের তকমা মুছতে পারে টিম ইন্ডিয়া।এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের জন্য খেলোয়াড়রা মুখিয়ে ছিলো বলে জানান রোহিত।তিনি বলেন,‘গত তিন-চার বছর ধরে কেমন কেটেছে আমাদের, সেগুলো বলা খুবই কঠিন।পর্দার আড়ালেও অনেক কিছু হয়েছে।আমরা আজ যা করেছি,সেটি নয়।আমরা আগে যা করেছি সেগুলোর ফল।আমরা অনেক চাপের ম্যাচ খেলেছি, শেষে ভুলগুলো কাটিয়ে উঠেছি।’তিনি আরও বলেন,‘চাপের মধ্যে কি করতে হবে, ছেলেরা ভালোভাবেই বুঝতে পারে। আজ ছিলো তার নিখুঁত উদাহরণ।দেয়ালে পিঠ ঠেকে গেলে কি করতে হবে আজ সবাই সেটা করেছে।আমরাসবাই মন থেকে খুব করে ট্রফি জিততে চেয়েছি।সবাই মরিয়া ছিল।আমি এই দল,ম্যানেজমেন্ট ও কোচিং স্টাফদের নিয়ে গর্বিত।’ফাইনাল জয়ের মুহূর্তটা ধরে রাখার ইচ্ছ পোষণ করেন রোহিত।তিনি বলেন,‘আমি এটা খুব করে চেয়েছি।ঐ মুহূর্তটার কথা ভাষায় প্রকাশ করা খুব কঠিন।আমি বলতে চাই না,তখন আমার মনের মধ্যে কি চলছিল।কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে এটা খুব আবেগের মুহূর্ত ছিল।যদি আমি নিজে মুহূর্তটা ধরে রাখতে পারতাম,কিন্তু সেটি সম্ভব না।কিন্তু আমি এটা সব সময় মনে রাখবো।এমন মুহূর্তের জন্যই আপনারা সবাই অপেক্ষা করেন এবং ঐসময়ের জন্য পরিকল্পনা করেন। আপনি নির্দিষ্ট একটা বিষয়ের জন্য জীবনে মরিয়া থাকেন। আমার জীবনে এটার জন্য আমি মরিয়া ছিলাম।এবার আমরা লক্ষ্য পূরণ করতে পেরেছি বলে খুব খুশি।’বিশ্বকাপের শুরু থেকে ব্যাট হাতে সুপার ফ্লপ ছিলেন ভারতের সেরা ব্যাটার কোহলি।তারপরও কোহলির উপর আস্থা ছিলো দলের। ফাইনালের আগে ৭ ইনিংসে ৭৫ রান করেছিলেন কোহলি। তবে ফাইনালের মঞ্চে কথা বলে কোহলির ব্যাট।তার ৫৯ বলে ৭৬ রানের ইনিংসের কল্যাণে লড়াই করার পুঁিজ পায় ভারত।লেকাহলিকে নিয়ে রোহিত বলেন,‘কোহলির ফর্ম নিয়ে কারো কোন সন্দেহ ছিলো না।বড় মঞ্চ পেলেই বড় খেলোয়াড়রা জ্বলে ওঠে।একপ্রান্ত ধরে খেলেছে কোহলি,যা খুবই গুরুত্বপূর্ণ ছিলো।কারন নিশ্চিন্তে ব্যাট করার জন্য উইকেট কম ছিলো। কিন্তু নিজের সব অভিজ্ঞতা দিয়ে দারুনভাবে ইনিংস গড়েছেন

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা
অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, তবুও লড়াইয়ের আশা ছাড়ছেন না শরিফুল

You cannot copy content of this page