২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার। সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক। পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয় নৌ ও বিমান বাহিনীর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
আন্তর্জাতিক:
নাইজেরিয়ায় জুমার নামাজ চলাকালে মসজিদে সশস্ত্র হামলা, অপহৃত অর্ধশতাধিক মুসল্লি ইউক্রেনে যুদ্ধ ও পুনর্গঠনের পথে বড় বাধা ব্যাপক দুর্নীতি: সাবেক প্রতিরক্ষামন্ত্রী মিশরে শেখ তামিম হাসপাতাল নির্মাণসহ ৪টি সমঝোতা স্মারক সই করল কাতার ও মিশর সুইডেনের ফাগেরস্তায় শিক্ষা প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনায় কিশোরীর মৃত্যু অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বসতির সংখ্যা বেড়ে ৫৯২, বসবাস করছেন ৭ লাখের বেশি মানুষ ট্রাম্প একজন বোকা, পুরো বিশ্ব তা বুঝে গেছে: ইরানের নিরাপত্তাপ্রধান বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কাতারের আমিরের অভিনন্দন ইরানের সাথে উত্তেজনার আবহে আরব সাগরে মার্কিন রণতরীতে রাতের মহড়া জোরদার ইরানের ওপর আরও কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার পথে যুক্তরাষ্ট্র রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক
     
             

তানোর বিলকুমারী নদী দিন দিন শুকিয়ে যাওয়ার পথে, তবুও মাছের প্রাচুর্যে মুখর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সোহেল রানা,তানোর(রাজশাহী)প্রতিনিধি >>> রাজশাহীর তানোর উপজেলার জীবন্ত ঐতিহ্যের অংশ বিলকুমারী নদী এখন ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। প্রতিদিনই কমছে নদীর পানির স্তর, কোথাও কোথাও দেখা যাচ্ছে নদীর তলদেশ পর্যন্ত। অথচ আশ্চর্যের বিষয়— পানির পরিমাণ কমে গেলেও নদীতে এখন মাছের প্রাচুর্য দেখা যাচ্ছে। বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ ধরা পড়ছে জেলেদের জালে, যা স্থানীয় বাজারে প্রাণ ফিরিয়ে এনেছে।স্থানীয় সূত্রে জানা গেছে, নদীর পানি কমে যাওয়ায় মাছগুলো নির্দিষ্ট গর্ত ও খাদে জড়ো হয়। ফলে রিংজালসহ ছোট জাল দিয়েই এখন সহজে মাছ ধরা সম্ভব হচ্ছে। এতে যেমন স্থানীয় জেলেদের মুখে হাসি ফুটেছে, তেমনি বাজারেও সরবরাহ বেড়ে দাম স্থিতিশীল রয়েছে। মেলান্দি গ্রামের মৎস্যজীবী জিয়াউর রহমান বলেন,কয়েকদিন আগেও নদীতে মাছের পরিমাণ খুবই কমে গিয়েছিল। কিন্তু এখন পানি কমে যাওয়ায় শিব নদী ও বিলকুমারীর সংযোগস্থলে প্রচুর মাছ ধরা পড়ছে। এতে আমাদের আয়ও আগের চেয়ে অনেক বেড়েছে। কুটিপাড়া গ্রামের আরেক মৎস্যজীবী আশরাফুল আলম জানান, বর্তমানে বাজারে ট্যাংরা, শিং, মাগুর, কই, বোয়াল, পুটি, রুইসহ নানা প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে। দামও এখন সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে। আগের মতো আর অতিরিক্ত দাম দিতে হচ্ছে না। তানোর বাজারের মাছ ক্রেতা জাহাঙ্গীর আলম বলেন, গত কয়েকদিন ধরে বাজারে মাছের সরবরাহ বেড়েছে। ফলে দামও স্বাভাবিক অবস্থায় আছে। বর্ষার পরপর এমন সময়েই সাধারণত স্থানীয় নদী ও বিলের মাছ বাজারে বেশি আসে।তানোর উপজেলা মৎস্য কর্মকর্তা বাবুল হোসেন বলেন,নদীর পানি কমে যাওয়ায় মাছ এখন সহজে ধরা পড়ছে, যা জেলেদের জন্য তাৎক্ষণিকভাবে সুখবর। তবে দীর্ঘমেয়াদে নদী শুকিয়ে যাওয়া পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা নিয়মিত জেলেদের পরামর্শ দিচ্ছি যেন তারা অতিরিক্ত মাছ শিকার না করে, যাতে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকে। পরিবেশবিদদের মতে, রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের এই বিলকুমারী নদী শুধু একটি জলাধার নয়, এটি স্থানীয় জীববৈচিত্র্যের জন্যও গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল। প্রতি বছর শুষ্ক মৌসুমে এ নদীর পানি কমে যায়, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে পানির স্তর অস্বাভাবিকভাবে নেমে যাচ্ছে। এতে মাছ, জলজ প্রাণী ও আশপাশের কৃষিকাজে মারাত্মক প্রভাব পড়ছে।স্থানীয় পরিবেশকর্মী রফিকুল ইসলাম বলেন,বিলকুমারী নদী বরেন্দ্র অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সেচের জন্য অতিরিক্ত পানি উত্তোলন ও বৃষ্টির অভাবে নদীটি ধীরে ধীরে মৃতপ্রায় হয়ে পড়ছে।সচেতন মহলের দাবি, নদীর পানিপ্রবাহ টিকিয়ে রাখতে দ্রুত সরকারি উদ্যোগ প্রয়োজন। তারা বলছেন, নদী পুনঃখনন, পানির প্রবাহ পুনঃস্থাপন ও মাছের আবাসস্থল সংরক্ষণের জন্য একটি দীর্ঘমেয়াদি প্রকল্প এখন সময়ের দাবি। তানোর ও আশপাশের মানুষের প্রত্যাশা— যথাযথ উদ্যোগ নিলে একসময় প্রাণ ফিরে পেতে পারে রাজশাহীর এই ঐতিহ্যবাহী বিলকুমারী নদী। না হলে অচিরেই হারিয়ে যেতে পারে বরেন্দ্র অঞ্চলের জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শান্তিগঞ্জে প্রাইভেটকার থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার।
সুনামগঞ্জে অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সুনামগঞ্জ জেলা জন্মাষ্টমী পরিষদের নেতৃবৃন্দরা
মাদক মামলার আসামিদের জন্য জঙ্গল সলিমপুরে আলাদা কারাগার হবে, প্রতিমন্ত্রী মীর হেলাল
জামালপুরে স্ত্রীর মরদেহ তালাবদ্ধ ফ্ল্যাটে,ঘাতক স্বামী পলাতক।
পুলিশ হেফাজতে নির্যাতন ও ঘুষ দাবি: সাতকানিয়ার দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা
সাতকানিয়ায় গৃহহীন সেই নিঃসন্তান দম্পতির পাশে দাঁড়ালেন ইউএনও
চট্টগ্রামে ব্র্যান্ডেড চার খাদ্য প্রতিষ্ঠানে ৪০ লাখ টাকা জরিমানা
ইঞ্জিন সংকটে চট্টগ্রাম স্টেশনে ট্রেনের সিডিউল বিপর্যয়

You cannot copy content of this page