৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটিয়ায় পুলিশি অভিযানে যুবলীগ নেতা সহ ৩আসামী গ্রেপ্তার। এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি চট্টগ্রামে ‘জলাবদ্ধতা নেই’ বিতর্কের মাঝেই চসিক মেয়রের জরুরীভিত্তিতে ৬ কমিটি গঠন পটুয়াখালীতে পুলিশের সাঁড়াশি অভিযান: ১০ কেজি গাঁজাসহ মা-ছেলে গ্রেপ্তার, বাবা পলাতক। চট্টগ্রাম বার নির্বাচনে উত্তেজনা: মনোনয়ন নিতে গিয়ে বাধার অভিযোগ সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা সাতকানিয়ার সাংবাদিকদের র‍্যালিতে মুক্ত গণমাধ্যম দিবস পালন। ❝তারাগঞ্জে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত❞ মৃত্যুর ৯৭ বছর পর বাঁশখালীর ডিপুটি শাহ্ বদিউল আলম মরনোত্তর সম্মাননা পেলেন
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

সংগীতের আঙিনায় চট্টগ্রামের জুলি মৌলিক গানে নতুন সম্ভাবনা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: আব্দুল্লাহ্ আল মারুফ >>> চট্টগ্রামের মাটির সুর আর আধুনিক সংগীতের এক অনন্য মিশেল নিয়ে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করে নিয়েছেন কণ্ঠশিল্পী জুলেখা আক্তার জুলি। ২০১২ সাল থেকে পেশাদার সংগীত জীবনে পথচলা শুরু করা এই শিল্পী ইতিমধ্যেই তার কণ্ঠের মাধুর্য দিয়ে শ্রোতাদের মাঝে এক বিশেষ জায়গা করে নিয়েছেন।

জুলির জন্ম ১৯৮৬ সালের ১লা অক্টোবর। সংগীতের প্রতি তার টান ছিল শৈশব থেকেই। চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্পকলা একাডেমীতে ওস্তাদ আঃ হালীম স্যারের কাছে সংগীতের প্রাথমিক তালিম নেন তিনি। পরবর্তীতে আরও অনেক গুণী শিল্পীর সান্নিধ্যে নিজের গায়কী ও সুরের দখল বাড়িয়েছেন।

একান্ত সাক্ষাৎকারে জুলি বলেন,
আমার সংগীত জগতে আসার পেছনে সবচেয়ে বড় অবদান আমার মায়ের। মায়ের অনুপ্রেরণা আর ভালোবাসায় আজ আমি শিল্পী হতে পেরেছি। বাবার অনুপস্থিতিতে মা-ই আমার পৃথিবী। আমার একমাত্র কন্যা সন্তান এবং মা-ই আমার বেঁচে থাকার মূল উৎস।

২০১৫ সালে ‘আগুন’ শিরোনামের একটি আইটেম গানের মাধ্যমে জুলির অফিসিয়াল ডেবিউ ঘটে। গানটির কথা ও সুর করেছিলেন ইকন বাবু। ২০১৫ সালে আগুন গানের সাথে করেছেন – গান”ক্রাস” (এম,এ,আলম শুভ) র লিখা।
এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একে একে উপহার দিয়েছেন ৩০টিরও বেশি মৌলিক গান। তার গাওয়া জনপ্রিয় কিছু গান হলো: তুমি আমার হার্টবিট (কাজী শুভ’র সাথে দ্বৈত গান) ট্যাক্সি গাড়িতে সুন্দরী মাইয়া (আকাশ সেনের সাথে)
একদিন এক ছেলে ” শিল্পীর নিজেরই লিখা। তোর কথা ভেবে ও তুই আমার জীবন জুড়ে (দেলোয়ার আরজুদা শরফ-এর লেখা) তোমার মনে অন্য মানুষ (অভি আকাশ এর লেখা )
নিশা লাগিলোরে ও যাব একদিন মরিয়া ( এ,এইচ,তূূর্যের লিখা) বেলী ফুলের মালা (কামরুল আজম টিপু) চুপি চুপি প্রেম ( বেলাল উদ্দিন হৃদয় এর লিখা) গান সমূহ।

জুলির অধিকাংশ মৌলিক গান প্রকাশ পেয়েছে “ঈগল মিউজিক, আজাদ মিউজিক স্টেশন,সংগীতা মিউজিক এবং শাহ আমানত মিউজিক সহ নামি-দামি বিভিন্ন ইউটিউব চ্যানেলে।

শুধুমাত্র রেকর্ডিং স্টুডিওতে সীমাবদ্ধ নন জুলি। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার (চট্টগ্রাম কেন্দ্র) এবং বেসরকারি চ্যানেল এটিএন বাংলায় ও নিয়মিত সংগীত পরিবেশন করে এসেছেন তিনি।
এছাড়া দেশব্যাপী স্টেজ প্রোগ্রামেও রয়েছে তার ব্যাপক চাহিদা। কাজের স্বীকৃতিস্বরূপ ইতিমধ্যেই বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন থেকে অর্জন করেছেন অসংখ্য সম্মাননা।

সংগীতের প্রসারে নিজেকে বিলিয়ে দিতে চান জুলি। পছন্দের গানের তালিকায় সাবিনা ইয়াসমিন ও এন্ড্রু কিশোরের কালজয়ী গান “তুমি ভুলে যেও সবই” গানটি তার জীবনের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে বেশ কিছু নতুন মৌলিক গানের কাজ হাতে রয়েছে তার। জুলি জানান,

কিছু গানের রেকর্ডিং শেষ, এখন মিউজিক ভিডিওর কাজ বাকি। আমি সবসময় মানসম্পন্ন কথা ও সুরে গান গাইতে পছন্দ করি। আমার সকল শ্রোতা ও দর্শকদের জন্য অনেক অনেক ভালোবাসা। আপনাদের সাপোর্টই আমার সামনে এগিয়ে যাওয়ার সাহস।

চট্টগ্রামের এই শিল্পী বিশ্বাস করেন, শুদ্ধ সংগীত চর্চার মাধ্যমে তিনি একদিন জাতীয় পর্যায়ে আরও গৌরবোজ্জ্বল ভূমিকা রাখতে পারবেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page