২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় গভীর রাতে মাদরাসায় তাণ্ডব, রক্তাক্ত এতিম শিশুরা মরজাল ইউপি নির্বাচন: ভোটারদের পছন্দের শীর্ষে আমজাদ হোসেন কাবা শরিফের গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম, বাংলাদেশের অনন্য গৌরব মাত্র পৌনে এক ঘণ্টার বৃষ্টিতে আবারও ভাসল চট্টগ্রাম, চরম ভোগান্তিতে নগরবাসী মিরপুরে পটুয়াখালী পুলিশের ঝটিকা অভিযান: ২০ লাখ টাকার সাজাপ্রাপ্ত আসামি স্বপন গ্রেফতার। সুনামগঞ্জের জাহাঙ্গীরনগরে এক ইয়াবা ব্যবসায়ীকে জনতা ইয়াবাসহ আটক করে,কামড়ে একজন আহত এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

এক যুগ পর ৩০তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রিপোর্ট: আব্দুল্লাহ আল মারুফ।।  দীর্ঘ এক যুগ পর ৩০তম বিসিএস (পুলিশ) সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জাহিদুল ইসলাম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন এস এম মিজানুর রহমান।

সোমবার (৪ মে) রাজধানীর পুলিশ অফিসার্স মেসে আয়োজিত এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট ব্যাচের সদস্যদের উপস্থিতিতে আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে নতুন নেতৃত্ব নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন এই কমিটিতে সাংগঠনিক দক্ষতার প্রতিফলন ঘটিয়ে বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে:সিনিয়র সহ-সভাপতি: রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের।
সহ-সভাপতি: আহম্মদ আলী, মো. জসীম উদ্দিন, আজমিলা নাসরীন চৌধুরী, মো. রোকনুজ্জামান সরকার এবং আরাফাতুল ইসলাম।সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক: তাসমিন আক্তার।যৌগ-সাধারণ সম্পাদক: হাসিবুল ইসলাম, মো. তরিকুল ইসলাম, মোহাম্মদ আফতাব উদ্দিন, ভাস্কর সাহা এবং মশিউর রহমান মন্ডল।
সাংগঠনিক সম্পাদক: মো. ফজলুর রহমান।সহ-সাংগঠনিক সম্পাদক: ইয়াসির আরাফাত, ইয়াসীনা ফেরদৌস, মো. কাজী হুমায়ুন রশীদ এবং মো. আবু খায়ের।অন্যান্য সম্পাদক: অর্থ-সম্পাদক হিসেবে মো. সাজ্জাদ হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মো. জাকিরুল হাসান নির্বাচিত হয়েছেন।কমিটি গঠনের পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

নবনির্বাচিত সভাপতি মো. জাহিদুল ইসলাম বলেন, একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে আমরা আন্তরিকতার সাথে কাজ করে যেতে চাই। সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান তার বক্তব্যে উল্লেখ করেন, বাংলাদেশ পুলিশকে সাধারণ মানুষের প্রকৃত ও নিরাপদ আশ্রয়স্থল হিসেবে গড়ে তুলতে আমাদের এই কমিটি বদ্ধপরিকর।

অন্যদিকে, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক তাসমিন আক্তার জানান, জনবান্ধব পুলিশিং ব্যবস্থা জোরদার করার মাধ্যমে ‘নতুন বাংলাদেশ’ গড়ার লক্ষ্য নিয়ে এই কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, ঢাকার সভায় সরাসরি উপস্থিত সদস্যদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মকর্তারা অনলাইনে যুক্ত হয়ে এই কমিটির প্রতি তাদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page