নিজস্ব প্রতিনিধি,সাতকানিয়া
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ। রবিবার (১ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে দক্ষিণ চট্টগ্রামের মফস্বল সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন, বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা যাতে নির্ভয়ে ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন এবং এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে পারেন, সে বিষয়ে জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করেন।সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, গণমানুষের সমস্যা ও এলাকার উন্নয়ন-সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি অনিয়ম, দুর্নীতি ও অপরাধমূলক কর্মকাণ্ডের সংবাদ প্রকাশে মফস্বল সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে দায়িত্ব পালন করতে গিয়ে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয় তাঁদের। এ ক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা ও পেশাদার সাংবাদিকতার অনুকূল পরিবেশ নিশ্চিত করা জরুরি।এ সময় উপস্থিত ছিলেন সাতকানিয়া-লোহাগাড়া টেলিভিশন সাংবাদিক ফোরামের আহ্বায়ক শহীদুল ইসলাম বাবর, যুগ্ম আহ্বায়ক সাইফুদ্দিন, সদস্যসচিব মো. মোক্তার হোসেন, সদস্য আব্দুল্লাহ আল মারুফ, এরশাদ আলম, আবুল কালাম আজাদ ও রনি দেব প্রমুখ।





মন্তব্য