১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে! কক্সবাজারে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে। ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার
আন্তর্জাতিক:
ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি
     
             

অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে! কক্সবাজারে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সরওয়ার কামাল কক্সবাজার –

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের রাতের বেলায় বিনা কারণে বাইরে ঘোরাফেরা করতে দেখা গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে অভিভাবকদেরও সন্তানদের প্রতি দায়িত্বশীল হতে হবে।
৩১ অক্টোবর বিকালে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডিআইজি আরো বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়িয়ে পড়লে সেটি শুধু তার একার দায় নয়, এর পেছনে সমাজেরও দায় রয়েছে। পরিবার, প্রতিবেশী ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিদের শিক্ষার্থী ও যুবসমাজের খোঁজখবর রাখতে হবে। আশপাশে কোথাও যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা ঘটলে সবাইকে প্রতিবাদী হতে হবে।
তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথরের রাস্তা কিংবা দালানকোঠার উন্নয়ন বোঝায় না; মানুষের চিন্তাভাবনা ও মানসিকতার পরিবর্তনও উন্নয়নের অংশ। তাই অপরাধমুক্ত সমাজ গঠনে অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী, সদর উপজেলা বিএনপির সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আবদুল মাবুদ, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান এবং জেলা শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম।বক্তারা বলেন, কক্সবাজার শহরের অপরাধের ধরন বহুমাত্রিক। এখানে বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়। জেলা পুলিশ সম্প্রতি অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। তবে অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।কক্সবাজার জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান, কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাজশাহীতে ডিবির ধাওয়ায় মাদকসহ গাড়ি ফেলে পালালেন মাদক সম্রাটরা
সাতকানিয়ায় কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার পরিচালনা কমিটির নতুন কমিটি গঠন ও অভিষেক সম্পন্ন
পটিয়ায় ট্রেনে কাটা পড়া লাশের পরিচয় মিলছে।
ঠাকুরগাঁওয়ে রুহিয়া টাঙ্গন ব্যারেজে মৎস্য উৎসবের উদ্বোধন, জলকপাট খুলে দিলেন প্রতিমন্ত্রী
বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: রহস্যজনকভাবে অভিযুক্তকে ছেড়ে দেন ওসি সেরাজুল
রাজশাহীতে ক্ষুধার্ত কুকুরের অকৃত্রিম বন্ধু ‘কাজল রেখা’: মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত
শোকবার্তা সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর
টেকনাফে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের মামলার পলাতক আসামি মো. হোসেন আটক মিয়ানমারকেন্দ্রিক শীর্ষ মাদক কারবারি ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে স্থানীয় সূত্রের দাবি

You cannot copy content of this page