২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে কামিন্স ও নির্বাচকদের তোপ দাগলেন পন্টিং

  

ডারউইন টেস্টে বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার পারফরম্যান্স নিয়ে চরম অসন্তোষ প্রকাশ করেছেন সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং। নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে পুরো তিন দিন অস্ট্রেলিয়া কোণঠাসা অবস্থায় ছিল। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে অধিনায়ক প্যাট কামিন্সকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন পন্টিং। তার মতে, এমন সিদ্ধান্ত ছিল বিস্ময়কর। প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়া মাত্র ১৯৮ রানে অলআউট হয়ে যায়, যা দলের দুর্বল প্রস্তুতিরই বহিঃপ্রকাশ।

শুক্রবার এসইএন রেডিওতে পন্টিং বলেন, প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ মাত্র ৫৪ রানে অলআউট হওয়ার পরও কামিন্সের আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত তাকে অবাক করেছে। তিনি আরও বলেন, টস জিতে ব্যাটিং বেছে নেওয়ার পর যেকোনো দলের কাছেই ১৯০ রানের চেয়ে বেশি প্রত্যাশা করা হয়। বিশেষ করে সকালের কন্ডিশনে বাংলাদেশের বোলিং আক্রমণের বিপক্ষে অজি ব্যাটারদের লড়াই করাটা কঠিন ছিল। এই সিদ্ধান্ত গ্রহণের সময় দলের পরিকল্পনা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

অধিনায়কের সিদ্ধান্তের বিষয়ে স্টিভ স্মিথও নিজের অনিশ্চয়তার কথা জানিয়েছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্মিথ বলেন, উইকেট শক্ত মনে হলেও সকালে শিশিরের কারণে তা কিছুটা স্যাঁতসেঁতে ছিল। দিন গড়ানোর সাথে সাথে পিচ শক্ত হলেও, ভবিষ্যতে উইকেট আবার নরম হয়ে গেলে ব্যাটিং করা যে কঠিন হবে, সেই শঙ্কাও প্রকাশ করেছেন তিনি।

শুধু কামিন্স নয়, অস্ট্রেলিয়ার দল নির্বাচন প্রক্রিয়া নিয়েও পন্টিং ক্ষোভ প্রকাশ করেছেন। টপ অর্ডারের টেকনিক্যাল ত্রুটি ও দুর্বলতাগুলোকে কোনো অজুহাত হিসেবে গ্রহণ করতে নারাজ তিনি। পন্টিংয়ের মতে, এই সিরিজে তরুণ প্রতিভাদের যাচাই করার সুযোগ ছিল। শেফিল্ড শিল্ডের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে খেলোয়াড় নির্বাচন না করে বরং গভীর পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিভা খুঁজে বের করার পরামর্শ দিয়েছেন তিনি। বর্তমান দলের পারফরম্যান্স কয়েক বছর ধরেই টেস্ট ক্রিকেটের মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ হচ্ছে বলে মনে করেন এই কিংবদন্তি।

তিনি বলেন, ‘আমি গতকালের কথায় ফিরে যাব।

তিনি বলেন, ‘বিশেষ করে টপ অর্ডারে আমরা যে টেকনিক্যাল সমস্যা ও দুর্বলতাগুলো দেখেছি, সেগুলোর কোনো অজুহাত হতে পারে না।

পন্টিং আরো বলেন, ‘আমি জানি আমাদের তরুণ ব্যাটারদের শেফিল্ড শিল্ডের পরিসংখ্যান খুব ভালো নয়।

গতকালের শেষ সেশনের ব্যাটিং বাদ দিলে কোনো সেশনেই বাংলাদেশের ওপর ছড়ি ঘোরাতে পারেনি অজিরা।

সকালে ওই উইকেটে অস্ট্রেলিয়ার পেসারদের মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারত।

তবে এটি যদি আবার নরম হয়, তাহলে ব্যাটিং করা কঠিন হতে পারে।’

অস্ট্রেলিয়া কয়েকজন নতুন ব্যাটারকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেছেন এই কিংবদন্তি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page