১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

জৈন্তাপুরে ঈদকে সামনে রেখে হাট কর্তৃপক্ষ ও পুলিশ কর্মকর্তাদের মতবিনিময়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

আগামী ২৯শে জুন মুসলিম উম্মাহর ২য় সর্বোচ্চ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে জৈন্তাপুর উপজেলার কোরবানির পশুর হাটের সার্বিক ব্যবস্হাপনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট হাট ইজারাদার ও বাজার পরিচালনা কমিটির সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২০শে জুন মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় জৈন্তাপুর মডেল থানায় অফিসার ইনচার্জ কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী পুলিশ সুপার কানাইঘাট সার্কেলের মো আব্দুল করিম ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুকের উপস্থিতিতে উপজেলার বিভিন্ন সরকারী ইজারাকৃত হাটের ইজারাদার ও বাজার পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন ঈদুল আযহায় গবাদিপশুর হাটে ক্রেতা,বিক্রেতাদের সুবিধার্থে মাইকিংয়ের ব্যবস্হা রাখার কথা বলা হয়েছে। অর্থ লেনদেনের সময় জালনোট নিরিক্ষণযন্ত্রের ব্যবস্হা রাখা, পশু সারিসারি ভাবে শৃঙ্খলাবজায় রেখে দাড়ানো, চুরি পকেটমার রোধে পুলিশের সহায়তা প্রদান, ক্রেতা সাধারণের সাথে সৌজন্যমুলক আচরণ,অতিরিক্ত হাসিল আদায় থেকে বিরত, প্রানী সম্পদ কর্মকর্তাদের মনিটরিং জোরদার,ক্রেতাদের সুবিধার্থে নির্দেশনামুলক ব্যানার টাঙানো এবং সহযোগিতা পেতে কতৃপক্ষের মোবাইল নাম্বার উল্লেখ রাখা, বাহিরের ব্যাপারীরা কাঙ্খিতমুল্য না পেলে হাট পরিবর্তন করতে চাইলে বাঁধা না দেয়া,সিলেট তামাবিল মহাসড়কের পাশের হাট গুলোতে যানজট এড়াতে ও সড়ক দূর্ঘটনারোধে নিরাপত্তা প্রদান। পশুবহনকারী গাড়ী নির্দিষ্ট স্হানে পার্কিং,ক্রেতাদের পশু পরিবহনে সার্বিক সহোযোগিতা ছাড়াও পুলিশের একটি টিম ঈদের পূর্ব রাত পর্যন্ত হাটে নিয়মিত টহল দিবে।তাছাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ সার্কেল এ এসপি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন হাট পরিদর্শন করবেন।এছাড়াও হাটের শৃঙ্খলা বজায় রাখতে কমিটির পক্ষ থেকে কমিউনিটি টিম কাজ করবে বলে সভায় জানানো হয়।এছাড়াও হাটের আশপাশের এলাকায় অগ্নিনির্বাপক ব্যবস্হা রাখা এবং পর্যাপ্ত পানির জোগান নিশ্চিত করতে বলা হয়েছে। উল্লেখ্য জৈন্তাপুর উপজেলায় চিকনাগোল, হরিপুর,দরবস্ত,জৈন্তাপুর ও আসামপাড়াতে এই পাঁচটি স্হানে কোরবানির পশুর হাট বসানো হবে।তার মধ্যে চিকনাগোল ও দরবস্ত বাজার মহাসড়কের নিকটবর্তী হওয়ার সেখানে বাড়তি নিরাপত্তা ব্যবস্হা গ্রহনের উদ্যোগ নেয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page