৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চাটখিলে ডেঙ্গু প্রতিরোধে সাবেক মেয়র মোস্তফা কামালের উদ্যোগ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ারুল আজিম নোয়াখালী প্রতিনিধিঃ

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো ও মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে নোয়াখালীর চাটখিলে সচেতনতামূলক র‌্যালি, পরিচ্ছন্নতা অভিযান ও মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়েছে।শনিবার (৩ অক্টোবর) দুপুর ২টার দিকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চাটখিল পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামালের উদ্যোগে কর্মসূচির আয়োজন করা হয়।অভিযানের সময় বিভিন্ন স্থানে জমে থাকা বর্জ্য অপসারণের পাশাপাশি মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে পরিষ্কার করা হয়। একই সঙ্গে মশা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ওষুধ ছিটানো এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।কর্মসূচিতে উপস্থিত ছিলেন চাটখিল পৌর বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, নোয়াখালী জেলা যুবদলের সহ-কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান জুয়েল, চাটখিল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শফিউল বাশার বাবুল শেখসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি। বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।তারা বলেন, কোথাও পানি জমে থাকলে সেখানে এডিস মশার বংশবিস্তার হতে পারে। তাই ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবেও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করা প্রয়োজন।ডেঙ্গুর বিস্তার ঠেকাতে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন হওয়ার এবং আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

শাজাহানপুরে একই কৃষকের সেচের ট্রান্সফরমার বারবার চুরি, প্রতিকার নেই
সাতকানিয়ায় বিএনপির প্রার্থী মনোনয়ন কর্মশালার সময়সূচি ঘোষণা
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা
রাজশাহীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে বিশেষ অভিযান, আটক ৫৫ যানবাহন
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম
রাজশাহী সীমান্তে বিজিবি কর্তৃক পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদক এবং চোরাচালানী মালামাল জব্দ
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী

You cannot copy content of this page