২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দেশের মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত হচ্ছে ভোলা: রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত তাহিরপুরে পানিতে পড়ে নিখোঁজ মানসিক প্রতিবন্ধীর ব্যক্তির ২০ ঘণ্টা পর লাশ উদ্ধার। সখিপুরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিকিৎসা অনুদান প্রদান বিদ্যুৎবিভ্রাটে চমেক হাসপাতাল, রোগীদের চরম ভোগান্তি রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আঙুরের চারা গাছ উৎপাদনে সফল জুয়েল রানা মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার রাঙ্গুনিয়ায় ১২ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, ২ ঘণ্টায় আসামি গ্রেপ্তার___ সুনামগঞ্জে ৪,৫০০ গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন: বন বিভাগের সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি ফিফার কঠোর শাস্তি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, জরিমানার মুখে আর্জেন্টিনা
আন্তর্জাতিক:
রাওয়ালপিন্ডিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: স্বামী ও গৃহকর্মী আটক, শ্বশুর পলাতক কাতারের কাছে ৪.৫ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনারে স্টারলিংক ইন্টারনেট সেবা চালু করল কাতার এয়ারওয়েজ শিশুদের গোপনীয়তা লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রকে ৪০ কোটি ডলার জরিমানা দেবে টিকটক ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞায় যোগ দেবে না জর্জিয়া: জাতীয় স্বার্থকেই প্রাধান্য হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর ইরানের ভাগ্য পশ্চিমা শক্তির হাতে লেখা হবে না: স্পিকার গালিবাফ বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের ইরানের অর্থনীতি পঙ্গু করতে ট্রাম্পের নতুন কৌশল: কতটা সফল হবে এই অর্থনৈতিক যুদ্ধ? সাবেক প্রেমিকাকে নিয়ে চ্যাটজিপিটির সঙ্গে কথোপকথন: ফ্লোরিডায় গোল্ডম্যান স্যাকসের সাবেক বিশ্লেষক আটক
     
             

আমার ফর্ম নিয়ে খুশী:শান্ত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেক্স>>> শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে হাফ-সেঞ্চুরির ইনিংসের সুবাদে ফর্মে ফেরায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।তার ফর্মে ফেরাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিলো।প্রথম ম্যাচে ৩ উইকেটে হেরে যাওয়ায় শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে টিকে থাকার চ্যালেঞ্জ ছিলো বাংলাদেশের।গতরাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৩৮ বলে অপরাজিত ৫৩ রান করে বাংলাদেশের ৮ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখেন শান্ত।সিরিজ শুরুর আগে শান্তর অফ-ফর্ম নিয়ে উদ্বেগ ছিল।অবশেষে খারাপ সময় থেকে বেরিয়ে এসেছেন তিনি।২০২৩ সালটা দারুন কেটেছিলো শান্তর।ঐ বছর বাংলাদেশি ব্যাটার হিসেবে বেশ কিছু রেকর্ডও ভেঙ্গেছিলেন তিনি।কিন্তু এ বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেকে মেলে ধরতে পারেননি শান্ত। ১৪.৫৮ গড় এবং ৯৩.৫৮ স্ট্রাইক রেটে ১৭৫ রান করেন এই বাঁ-হাতি ব্যাটার। লিগ পর্বে সিলেটের শেষ ম্যাচে নিজের সর্বোচ্চ ৩৯ রানের ইনিংসটি খেলেছিলেন শান্ত।পারফরমেন্স এতটাই হতাশাজনক ছিল যে পুরো টুর্নামেন্টে একটি ছক্কাও মারতে পারেননি তিনি।সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ২০ করেন শান্ত।নিজের সেরাটা দিতে আবারও ব্যর্থ হওয়ায় তাকে নিয়ে উদ্বেগ আরও বেড়ে যায়।কিন্তু ঘুড়ে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং নিজের কথাও রেখেছেন শান্ত।দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য সতীর্থদের কৃতিত্ব দিয়েছেন শান্ত।তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি অলিখিত ফাইনালে রূপ নিয়েছে।দ্বিতীয় ম্যাচ শেষে শান্ত বলেন,‘আমি মনে করি,যেভাবে ফিরে এসেছি,এটি আমাদের চরিত্রকে ফুটিয়ে তুলেছে।এই কন্ডিশনে যেভাবে আমরা বোলিং করেছি, তাতে সত্যিই খুশী।আমি কোন বোলারকে বিশেষভাবে কৃতিত্ব দিচ্ছি না,তারা সবাই খুব ভালো বোলিং করেছে।বিপিএলেও ভাল বোলিং করেছিল শরিফুল। এজন্য সে তার ফর্ম খুঁজে পেয়েছে এবং আমি তার পারফরমেন্সে খুশী।’তিনি আরও বলেন,‘আমি মনে করি লিটন এবং সৌম্য খুব ভালো শুরু করেছে এবং পরে হৃদয়ও ভালো ব্যাটিং করেছে।এটি পুরোপুরি দলগত পারফরমেন্স ছিলো।অবশ্যই ব্যাটার হিসেবে আপনি প্রতি ম্যাচেই রান করতে চান। আশা করছি আমার ফর্ম অব্যাহত থাকবে।’দ্বিতীয় ম্যাচে হারের কারন হিসেবে ২০-২৫ রান কম হওয়াকে দায়ী করেছেন শ্রীলংকার ভারপ্রাপ্ত অধিনায়ক চারিথ আসালঙ্কা।তিনি বলেন,‘প্রথমে আমাদের ২০-২৫ রান কম ছিলো এবং তারপর কামিন্দুর রান আউট ম্যাচে বড় প্রভাব ফেলেছে।ব্যাটার হিসেবে আমাদের বড় রান করতে হবে,বিশেষ করে এই কন্ডিশনে।কারণ এই কন্ডিশনে বোলারদের পক্ষে বোলিং করা খুবই কঠিন।’আসালঙ্কা আরও বলেন, ‘বাংলাদেশের ব্যাটারদের কৃতিত্ব দিতে হবে।বিশেষ করে শান্ত, হৃদয় এবং লিটনকে।তারা ভালো ব্যাটিং করেছে।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ম্যাকাই টেস্টে স্টার্কের তোপে ধসে পড়ল বাংলাদেশের ব্যাটিং লাইনআপ
ঢাকা-ফ্রাঙ্কফুর্ট রুটে সৌদিয়া কার্গোর নতুন নিয়মিত ফ্লাইট চালু
চলতি বছর হচ্ছে না বিপিএল, নতুন পরিকল্পনায় আগামী আসরের প্রস্তুতি বিসিবির
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টের আগে মুশফিক-তামিমের চোট নিয়ে আশাবাদী শান্ত
বয়সভিত্তিক ক্রিকেটারদের নিয়ে বিসিবির ৫০ ওভারের নতুন টুর্নামেন্ট শুরু ২৮ আগস্ট
অস্ট্রেলিয়ার মাটিতে হাসান মাহমুদের বোলিংয়ে মুগ্ধ কিংবদন্তি ম্যাকগ্রা
দেশে ম্যালেরিয়া ও এইচআইভি সংক্রমণের হার বাড়ছে: স্বাস্থ্যমন্ত্রী
সিরিজ জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী শরিফুল, দ্বিতীয় টেস্টের আগে ফিরলেন দলে

You cannot copy content of this page