৩রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল। আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ। পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আগুনে ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা পরিবারের পাশে ডিসি জাহিদুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ্ আল মারুফ।। চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নে বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিক জনাব ইউনুচ আহমেদ এর গৃহ আগুনে পুড়ে যায়। চটগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘটনাটি অবগত হয়ে উপজেলা নির্বাহী অফিসার বাঁশখালী কে ঘটনাস্থল পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধার পরিবারের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার, বাঁশখালী ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে বীর মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সাথে কুশল বিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ বান্ডেল টিন, নগদ ২০ হাজার টাকা ও ২৫ কেজি চালসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সহায়তা প্রদান করেন। এ ছাড়া তার ঘর পুনর্নির্মাণ এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার আশ্বাস প্রদান করা হয়।

কিন্তু তাতে সন্তুষ্ট নন মানবিক ডিসি জাহিদুল ইসলাম। দিনের দীর্ঘ সরকারি সভা—সেটিও তাকে থামাতে পারেনি। তিনি নিজ দপ্তরে ডেকে নেন মুক্তিযোদ্ধার ছেলে রাকিবকে। ডিসিকে মুক্তিযোদ্ধার সন্তান জানান ঘর নির্মাণ করতে আরো আনুমানিক ৭৫ হাজার টাকা লাগবে। এটা শুনা মাত্র ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আরও ৭৫ হাজার টাকা অনুদান প্রদান করেন তিনি। একইসঙ্গে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউএনওকে ক্ষতিগ্রস্ত পরিবারটির নিয়মিত খোঁজ নেওয়া এবং প্রয়োজনে দ্রুত সহযোগিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

আর্থিক সহায়তার চেক হাতে পেয়ে আবেগে কাঁদতে কাঁদতেই রাকিব বলেন, “ডিসি স্যার একজন খুবই মানবিক মানুষ। আমরা কল্পনাও করিনি, এত দ্রুত উনি এমন সাহায্য করবেন। আল্লাহ উনাকে আরও উন্নতি দান করুন।”আজকেই আবেদন করেছিলাম। এক মুহূর্ত দেরি না করে আজকেই আমাকে ৭৫ হাজার টাকা অনুদান দিলেন ডিসি স্যার।বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুচ কৃতজ্ঞতাভরে বলেন,“ডিসি সাহেব আমার মাথার হুর। আমার বিপদের সময় উনি যে সহযোগিতা করেছেন, সারাজীবন মনে রাখবো।”

রবিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বীর মুক্তিযোদ্ধা ইউনুচ আহমেদ এর পরিবারের সাথে সাক্ষাৎ করেন এবং আগুনে ক্ষতিগ্রস্ত ঘর পুনর্নির্মাণ এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ৭৫ (পঁচাত্তর হাজার টাকা) আর্থিক সাহায্য প্রদান করেন। এ সময় জেলা প্রশাসক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে ক্ষতিগ্রস্ত পরিবারের নিয়মিত খোঁজ খবর রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত সহযোগীতা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

চাটখিলে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে মেয়র প্রার্থী মাসুদ রানা’র ছাতা বিতরণ
প্রধানমন্ত্রীকে নব্য ফ্যাসিবাদের পাহারাদার বললেন নাসিরউদ্দীন পাটোয়ারী
কোম্পানীগঞ্জ ছাত্রদলের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল।
আসন্ন শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে সুনামগঞ্জে মতবিনিময় সভা
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ।
পশ্চিম রেলের সদর দপ্তরে বকেয়া বিল নিয়ে ঠিকাদারদের হাতাহাতি
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

You cannot copy content of this page