১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

আইআইইউসি’তে “অ্যারাবেক্স রেপাটওয়ার অফ মিডিয়েবল ইউরোপিয়ান লিটারেচার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক>>>

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর উদ্যোগে ”অ্যারাবেস্ক রেপাটওয়ার অফ মিডিয়েবল ইউরোপীয়ান লিটারেচার” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৩০ মে’২৩ ইং মঙ্গলবার আইআইইউসি’র ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর ডীন ও আইআইইউসির ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের চেয়ারম্যান ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল-নদভী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির মাননীয় উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান অতিথির বক্তব্যে ডঃ সানাউল্লাহ নদভী বলেন, প্রবন্ধকার ইউরোপীয় সাহিত্য-সংস্কৃতে আরব সাহিত্য-সংস্কৃতির প্রভাব নিয়ে বক্তব্য রেখেছেন। সংশ্লিষ্ট বিষয়ে উনার উল্লেখযোগ্য পান্ডিত্য ও প্রকাশনা রয়েছে । তিনি আশা প্রকাশ করেন, এ বিষয়ে গবেষকরা এবং অনুসন্ধিৎসু পাঠকরা তাঁর উপস্থাপনার মাধ্যমে যথেষ্ট উপকৃত হয়েছেন।সেমিনারে প্রবন্ধ উপস্থাপক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল-নদভী তাঁর প্রবন্ধে আরবের তথা মুসলিম সাহিত্য কলার সাথে ইউরোপের মধ্যযুগের সাহিত্যের মিশ্রণ ও সংশ্লেষন তাঁর বিশ্লেষণধর্মী আলোচনায় তুলে ধরেন। আরব মুসলিম লেখক, দার্শনিক ও সাহিত্যের সুস্পষ্ট প্রভাব পশ্চিমা মননে ব্যাপক বিস্তারের কথা তুলে আনেন তিনি। তিনি বলেন, বহু বিখ্যাত পশ্চিমা সাহিত্যিক, চিন্তাবিদ ও বিজ্ঞানী আরব তথা প্রাচ্যের মুসলিম জ্ঞানমানস দ্বারা প্রভাবিত হন। দান্তে, গ্যাঁতে ও দানিয়েল দিফুর মত ইউরোপীয় সাহিত্যিক তাঁদের সাহিত্যকর্মে মুসলিম ইতিহাস দর্শন দ্বারা প্রভাবিত ছিলেন।সেমিনারের সভাপতি ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিস এর ডীন ও আইআইইউসির সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির তাঁর স্বাগত বক্তব্যে বিদগ্ধ গবেষক প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ আল-নদভীকে ধন্যবাদ জানান ও পরবর্তীতে এধরনের আরও আয়োজন করার আশা ব্যক্ত করেন। আরবি ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন আল-আজহারী ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ ইউছুফ‌ উদ্দীন খালেদ চৌধুরীর যৌথ সঞ্চালনায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে আরও উপস্থিত ছিলেন, আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, প্রক্টর মোঃ ইফতেখার উদ্দিন, সেমিনারের কো-অর্ডিনেটর ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ ছরওয়ার আলম, সেমিনারের আহ্বায়ক আরবী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ মাহমুদুল হাসান সহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page