২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি ম্যাচে ভরাডুবি বাংলাদেশের, যা বললেন কোচ ফিল সিমন্স

  

অস্ট্রেলিয়া সফর শুরু হলো দুঃস্বপ্নের মতো। প্রস্তুতি ম্যাচে স্বাগতিকদের তৃতীয় সারির দল অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একাদশের বিপক্ষে মাত্র ৫৪ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। মাত্র সোয়া দুই দিনের মাথায় ইনিংস ব্যবধানে হারের স্বাদ পেতে হয়েছে সফরকারীদের। এমন পারফরম্যান্স মূল সিরিজের আগে বড় ধরনের অশনিসংকেত হিসেবেই দেখছেন ক্রিকেট বিশ্লেষকরা।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্স অবশ্য দলের প্রস্তুতির ইতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমরা যে তিনটি দিন সময় পেয়েছি এবং যেসব বিষয় নিয়ে কাজ করেছি, তা বেশ ভালো হয়েছে।’ তবে ব্যাটিং ব্যর্থতার বিষয়টি তিনি অস্বীকার করেননি। সিমন্স যোগ করেন, ‘প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে আমরা নিজেদের প্রত্যাশা পূরণ করতে পারিনি। যেভাবে উইকেটগুলো বিলিয়ে দিয়েছি, তা মোটেও সন্তোষজনক ছিল না।’

প্রথম টেস্টের আগে বাংলাদেশের হাতে এখন মাত্র তিন দিন সময় আছে। এই সময়টুকু কাজে লাগিয়ে ভুলগুলো শুধরে নিতে চান কোচ। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে আমাদের ঠিক কী কী করতে হবে, তা নিয়ে কাজ করার জন্য এখনও তিন দিন সময় হাতে আছে। আমার বিশ্বাস, ছেলেরা কঠোর পরিশ্রম করবে এবং নিজেদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে সক্ষম হবে। প্রস্তুতি ম্যাচের হতাশা পেছনে ফেলে আমরা এখন টেস্ট সিরিজের দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছি।’

উল্লেখ্য, আগামী ১৩ আগস্ট ডারউইনের মারারা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। এরপর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে আগামী ২২ আগস্ট ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায়।

প্রস্তুতি ম্যাচে অচেনা এক অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড একাদশের সামনে অলআউট হয়েছে ৫৪ রানে, ইনিংস ব্যবধানে হারের কবলে পড়েছে দলটা, তাও আবার মাত্র সোয়া ২ দিনেই এই দশা!

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page