২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্টে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা

  

দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। ২০০৩ সালের পর দেশটিতে আর কোনো টেস্ট খেলা হয়নি টাইগারদের। বৃহস্পতিবার ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টস হারলেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হতাশ নন। তিনি জানান, উইকেটে থাকা প্রাথমিক আর্দ্রতা কাজে লাগিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটারদের চাপে ফেলার পরিকল্পনা রয়েছে তাদের। এই ম্যাচে বাংলাদেশ তিন পেসার ও দুই স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে। পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও এবাদত হোসেনের সঙ্গে স্পিন আক্রমণে আছেন তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজ।

বাংলাদেশ একাদশে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হয়েছেন সাদমান ইসলাম। মিডল অর্ডারে দায়িত্ব পালন করবেন মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস। অন্যদিকে, প্রায় আট মাস পর টেস্টে ফেরা অস্ট্রেলিয়া দলে চোট কাটিয়ে ফিরেছেন জশ হ্যাজলউড। তবে গত অ্যাশেজে ৩১ উইকেট নেওয়া স্কট বোল্যান্ড একাদশে জায়গা পাননি। এক বছরেরও বেশি সময় পর প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড একসঙ্গে খেলছেন। অস্ত্রোপচারের পর দলে ফিরেছেন স্পিনার নাথান লায়ন। ব্যাটিংয়ে স্বাগতিকদের মূল ভরসা ট্রাভিস হেড, মারনাস লাবুশেন ও স্টিভ স্মিথ। অলরাউন্ডার হিসেবে আছেন ক্যামেরন গ্রিন ও বো ওয়েবস্টার।

এই ম্যাচে বেশ কিছু ব্যক্তিগত মাইলফলকের হাতছানি রয়েছে। মুশফিকুর রহিম ৭ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করার অপেক্ষায় আছেন। স্টিভ স্মিথের সামনে সুযোগ বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেওয়ার, যা এখন পর্যন্ত তার অধরা। জশ হ্যাজলউড ৩০০ উইকেটের মাইলফলক ছুঁতে আর মাত্র ৫ উইকেট দূরে আছেন (বর্তমানে ২৯৫)। এছাড়া মিচেল স্টার্কও রেকর্ডের দ্বারপ্রান্তে; ১০৫ টেস্টে ৪৩১ উইকেট নেওয়া এই পেসার ৯ উইকেট পেলে কপিল দেবের ৪৩৪ এবং ১০ উইকেট পেলে ডেল স্টেইনের ৪৩৯ উইকেটকে ছাড়িয়ে যাবেন।

বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, লিটন দাস, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়া একাদশ: প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, জেইক ওয়েদারাল্ড, মারনাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বো ওয়েবস্টার, মিচেল স্টার্ক, নাথান লায়ন ও জশ হ্যাজলউড।

বাদ পড়েছেন গত অ্যাশেজে ৩১ উইকেট নেয়া স্কট বোল্যান্ড।

জশ হ্যাজলউডের প্রয়োজন আর ৫ উইকেট, পৌঁছাতে ৩০০ উইকেটের মাইলফলকে (বর্তমানে ২৯৫)।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page