২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট: বাংলাদেশের এইচপি দলের সূচি প্রকাশ

  

ক্রিকেট অস্ট্রেলিয়া সম্প্রতি তাদের নর্দার্ন টেরিটরি ক্রিকেট আয়োজিত টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে। ১০ দিনের এই টুর্নামেন্টে মোট ৯টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে বাংলাদেশ হাইপারফরম্যান্স (এইচপি) দল অন্যতম। যদিও সব দল একে অপরের মুখোমুখি হবে না, তবুও প্রতিটি দল কমপক্ষে ছয়টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। আগামী ২১শে আগস্ট এনটি স্ট্রাইকস এবং এসিটি কোমেটসের মধ্যকার ম্যাচ দিয়ে টুর্নামেন্টটি শুরু হবে।

বাংলাদেশ এইচপি দল তাদের প্রথম ম্যাচ খেলবে ২২শে আগস্ট, যেখানে তাদের প্রতিপক্ষ নেপাল। বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে। এরপর ২৫শে আগস্ট পর্যন্ত টানা ম্যাচ খেলবে এইচপি। এই সময়ের মধ্যে হোবার্ট হারিকেন্স, ভিক্টোরিয়া এবং অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এর মধ্যে হোবার্ট হারিকেন্সের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশ সময় বেলা দেড়টায়, আর ভিক্টোরিয়া ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দুটি যথাক্রমে সকাল ১১টা ও বেলা ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

একদিনের বিরতির পর ২৭শে আগস্ট নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ২৮শে আগস্ট এনটি স্ট্রাইকসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের লীগ পর্ব শেষ করবে এইচপি। শেষ দুটি ম্যাচের সময় নির্ধারণ করা হয়েছে বাংলাদেশ সময় বেলা দেড়টা। উল্লেখ্য, অস্ট্রেলিয়ার এই টুর্নামেন্টের আগে মিরপুরে মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে এইচপি দল, যা ৮ ও ১০ই আগস্ট অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, এইচপি দল এখন পর্যন্ত তিনবার টপ এন্ড টুর্নামেন্টে অংশ নিয়েছে। ২০২৪ সালে প্রথমবারের মতো এই আসরে অংশ নিয়ে তারা রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল, যা তাদের এখন পর্যন্ত সেরা সাফল্য। সেবার অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি শিরোপা জিতেছিল।

১০ দিনের টুর্নামেন্টে অংশ নেবে ৯ দল।

২১শে আগস্ট এনটি স্ট্রাইকস-এসিটি কোমেটস ম্যাচ দিয়ে শুরু হবে ২০২৬ টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্ট।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page