২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাসই আমাদের জয় এনে দিয়েছে: মেহেদী হাসান মিরাজ

  

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটের ব্যবধানে জয়লাভের পর এই সাফল্যকে নিজেদের অটুট বিশ্বাস ও সম্মিলিত দলীয় পারফরম্যান্সের ফল হিসেবে অভিহিত করেছেন ম্যাচের অন্যতম পারফর্মার মেহেদী হাসান মিরাজ। তাঁর মতে, বিশ্বমানের অস্ট্রেলিয়াকে হারানোর পেছনে সবচেয়ে বড় নিয়ামক ছিল নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রাখা।

ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়ায় মিরাজ বলেন, আমাদের ক্রিকেটটা ছিল অসাধারণ। দীর্ঘ সময় পর আমরা এখানে খেলতে নেমেছি এবং পুরো দল দুর্দান্ত পারফর্ম করেছে। আমরা আমাদের প্রকৃত চরিত্র মাঠে ফুটিয়ে তুলতে পেরেছি। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আগে দলের মূল বার্তা ছিল কেবল বিশ্বাস ধরে রাখা। মিরাজ আরও বলেন, অস্ট্রেলিয়া বিশ্বমানের দল, তাদের অনেক ভালো খেলোয়াড় রয়েছে। আমরা জানতাম তাদের হারানো দেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হবে। বিশ্বাস না থাকলে এই জয় সম্ভব হতো না।

প্রস্তুতি ম্যাচে নিজের সেঞ্চুরি আত্মবিশ্বাস জোগাতে সাহায্য করেছে কি না, এমন প্রশ্নের জবাবে মিরাজ দলের সম্মিলিত বিশ্বাসের ওপরই জোর দেন। তিনি বাংলাদেশের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিমের সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের গুরুত্বপূর্ণ ব্যাটিং এবং লোয়ার অর্ডারের সঙ্গে নিজের জুটির কথা বিশেষভাবে উল্লেখ করেন। মিরাজ বলেন, তানজিদ, শান্ত ও মুমিনুল দারুণ ব্যাট করেছে। লোয়ার অর্ডারের সঙ্গে আমার জুটিটি খুব গুরুত্বপূর্ণ ছিল। তারা উইকেটে ছিল বলেই আমি রান করতে পেরেছি। আমি তাদের পরামর্শ দিয়েছিলাম, কে বোলিং করছে তা নিয়ে চিন্তা না করে নির্ভয়ে ব্যাট করতে।

অধিনায়ক নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে মিরাজ বলেন, সে খুব ভালো অধিনায়ক এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম। বোলিং ইউনিট নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন তিনি। প্রথম ইনিংসে হাসান মাহমুদের ছয় উইকেট এবং দ্বিতীয় ইনিংসে স্পিনারদের ছয় উইকেট শিকারের কথা উল্লেখ করে তিনি জানান, পিচে তৈরি হওয়া ফুটমার্কগুলো স্পিনারদের বেশ সহায়তা করেছে।

অস্ট্রেলিয়ার মাটিতে এই ঐতিহাসিক জয়ের পর দেশের মানুষের উচ্ছ্বাসের কথাও তুলে ধরেন মিরাজ। সমর্থকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমি মনে করি সবাই খুব খুশি এবং গর্বিত। এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের একটি মুহূর্ত। অনেক দর্শক মাঠে এসে আমাদের সমর্থন জুগিয়েছেন। তারা বিশ্বাস করেছিলেন আমরা জিতব, আর সেই বিশ্বাসের প্রতিফলনই আজকের এই জয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বান্দরবানের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়াবিদদের সঙ্গে পার্বত্য মন্ত্রীর মতবিনিময়
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার
বিপুল অর্থ ব্যয়ে ব্রাজিল ম্যাচ আয়োজনে সরকারের অনাগ্রহ
কলম্বো টেস্ট: ব্যাটিং বিপর্যয়ে শ্রীলঙ্কা, ম্যাচ বাঁচাতে বৃষ্টির অপেক্ষায় স্বাগতিকরা
এশিয়া কাপ ও এশিয়ান গেমসে সাফল্যের লক্ষ্য নিয়ে বুধবার দেশ ছাড়ছে নারী ক্রিকেট দল
সেমির গেরো কাটিয়ে এবার এশিয়া কাপের ফাইনালে চোখ বাংলাদেশ নারী দলের
ম্যাকাইয়ে দুই দিনে টেস্ট হার বাংলাদেশের, ইতিহাসের বিরল তালিকায় নাম লেখাল নাজমুলরা

You cannot copy content of this page