২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০ কিশোরগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লিলের কাছে হেরে অপরাজিত যাত্রা থামল বায়ার্ন মিউনিখের জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ ৭ জেলায় মোতায়েন ১০৯ প্লাটুন বিজিবি কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী এআইয়ের হাতে শাসনক্ষমতা তুলে দেওয়ার বিপক্ষে অ্যানথ্রপিক প্রধান
আন্তর্জাতিক:
জেনসেন হুয়াং ও অ্যালিসের সম্পর্ক: গোয়েন্দা নয়, এটি ছিল প্রেম কানাডায় স্থায়ী বসবাসের সুযোগ পাবেন ১ লাখ বিদেশি কর্মী মিশরে জ্বালানিবাহী লরি উলটে অগ্নিকাণ্ড: নিহত ৩১ ওয়াশিংটনে কাতার-যুক্তরাষ্ট্র অষ্টম কৌশলগত সংলাপে নতুন দুই চুক্তি ১০টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার কিনছে মালয়েশিয়া এয়ারলাইন্স মৃত্যুর আগে পোপ ফ্রান্সিসের ডায়েরিতে শয়তানকে দেখার চাঞ্চল্যকর দাবি এনভিডিয়ায় জেনসেন হুয়াং ফেরায় ট্রাম্পের বিপুল মুনাফা বাহরাইনে ইরানের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ইমরান খানের জীবন ঝুঁকিতে, বিচার বিভাগীয় হস্তক্ষেপ চাইলেন বিরোধী নেতারা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম আরও কমল
     
             

সুনামগঞ্জে বিজিবি”র সদস্যরা সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধকল্পে সীমান্ত সুরক্ষায় গৃহীত পদক্ষেপ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সিলেট সেক্টরের অধীনস্থ ০৩টি ব্যাটালিয়ন সর্বদা সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্তে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ অনুপ্রবেশ ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধ এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিজিবি বদ্ধপরিকর। বিজিবি মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় সমন্বিত কার্যক্রমের মাধ্যমে সীমান্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন (বিজিবি)”র সদস্যরা নিজ দায়িত্বপূণ এলাকায় সর্বোচ্চ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে।বুধবার ২৫ নভেম্বর থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টা পর্যন্ত সীমান্ত এলাকাগুলোতে ড্রোন ক্যামেরা স্থাপন ও পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।২। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ৯০ কিলোমিটার সীমান্তে ১৯টি বিওপির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি নিশ্চিত করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, মানবপাচার ও সীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত ও বিশেষ টহল, গোয়েন্দা নজরদারি এবং ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে। পাশাপাশি রাত্রীকালীন টহল ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। সীমান্ত নজরদারি আধুনিকায়নে গুরুত্বপূর্ণ স্থানে সৌরবিদ্যুৎচালিত সার্চলাইট ও সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা পর্যায়ক্রমে বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও নাইট ভিশন ডিভাইস, থার্মাল ড্রোনসহ অত্যাধুনিক সরঞ্জামাদির ব্যবহার করা হচ্ছে এবং নদী, হাওর, পাহাড় ও দুর্গম এলাকাতেও বিভিন্ন নৌযানসহ এটিভির মাধ্যমে টহল পরিচালনা করা হচ্ছে। এসব উদ্যোগ সুনামগঞ্জসহ সমগ্র সিলেট সীমান্তের নিরাপত্তা সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।৩। চলতি বছরে সিলেট সেক্টরের অধীনস্থ ০৩টি ব্যাটালিয়নের বিশেষ টহল ও অভিযানে ৮১ জন আসামিসহ ০৮টি অস্ত্র, ৪৮ রাউন্ড গুলি, ১৮ কেজি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১৮৯টি ডেটোনেটর ও ১১টি ফিউজ এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করা হয়েছে। এছাড়া ১৮০ কোটি টাকার অধিক মূল্যের চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে ১৬৩ জনকে প্রতিহত করা হয়েছে।৪। বিজিবির নিয়মিত জনসচেতনতামূলক কার্যক্রমের ফলে সীমান্তবর্তী জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে সীমান্ত নিরাপত্তা রক্ষা ও সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য প্রদানে স্থানীয় জনগণ বিজিবিকে সহযোগিতা করছেন।৫। সীমান্ত নিরাপত্তা ও অপরাধ দমনে বিজিবি জেলা প্রশাসন, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় ও তথ্য আদান-প্রদানের মাধ্যমে কাজ করছে।৬। সীমান্ত সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুনামগঞ্জ ব্যাটালিয়নসহ সিলেট সেক্টরের অধীনস্থ ০৩টি ব্যাটালিয়নের কার্যক্রম ভবিষ্যতেও সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে পরিচালিত হবে।এ ব্যাপারে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একে এম জাকারিয়া কাদির জানান,আমাদের এই সুনামগঞ্জ জেলার সাথে ভারতের ৯০ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে। এই দীর্ঘ সীমান্ত এলাকায় আমাদের ১৯টি বিওপির জওয়ানরা যেকোন ধরনের অপতৎপরতা,চোরাচালানরোধসহ পুশইন ঠেকাতে দিনরাত নজরদারির পাশাাশি ড্রোন ক্যামেরা স্থাপনের মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। তিনি আরো জানান যে কেহ অবৈধপন্থা এসব সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সীমান্ত এলাকার জনগনকে সচেতন করতে জনগনকে নিয়ে বিভিন্ন ধরনের সেমিনার করা হচ্ছে বিজিবি”র তরফ থেকে। 

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সুনামগঞ্জের জামালগঞ্জের গজাইরা, লালপুর এলাকায় বিআইডব্লিউটিএ’র ইজারার নামে অতিরিক্ত চাঁদা আদায়, শ্রমিক হয়রানি ও মারধরের প্রতিবাদে মানববন্ধন
রোগী সেজে চমেক হাসপাতালে এসআরবির অভিযান, আটক ৩০
কিশোরগঞ্জ সদর ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী লাল মিয়ার সমর্থনে মতবিনিময় সভা
নগরকান্দায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের সীমান্তবর্তী চারটি স্থানে বিজিব”র পৃথক অভিযানে ৬লাখ ৬৫ হাজার ৭০ টাকার অবৈধ মালামাল জব্দ
সুনামগঞ্জের ‎জামালগঞ্জে সুরমা নদীতে বালু ভর্তি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ
কিশোরগঞ্জে সহায়তাকারীদের মৌলিক প্রশিক্ষণ অর্থ বছর-২০২৭ অনুষ্ঠিত  
পটিয়ায় তিন জায়গায় ফ্লাইওভার নির্মাণের প্রস্তব।

You cannot copy content of this page