২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

শরীয়তপুরের ডামুড্যায় অনুষ্ঠিত হচ্ছে ‘আমরা রমণী’ এর ‘সুতোর খেলায় রঙের মেলা’

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

শফিকুল ইসলাম সোহেল শরীয়তপুর প্রতিনিধি

আজ ১১ নভেম্বর (শনিবার) বেলা সাড়ে ১১টায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের অর্থায়নে শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপির বাসভবনের আঙিনায় ‘আমরা রমণী’ প্রোগ্রামের উদ্যোগে ‘সুতোর খেলায় রঙের মেলা’ শীর্ষক দু’দিনব্যাপী এক মেলার উদ্বোধন করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা রমণীর কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবলু শিকদার, ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, গোসাইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, ভেদরগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি চিনু মান্নান, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের ‘আমরা রমণী’ প্রোগ্রামের প্রকল্প পরিচালক মামুন হোসেন, আমরা রমণীর স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা, আমরা রমণীর মিডিয়া ও এক্সটার্নাল অ্যাফায়েরস শাখার স্থানীয় সমন্বয়কারী ইয়ামিন কাদের নিলয় এবং আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের অন্যান্য নেতাকর্মী।উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই ‘আমরা রমণী’ এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন পুরো মেলা প্রাঙ্গণ ঘুরে তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, “আপনারা সকলেই জানেন কিছু ক্ষেত্রে বৈষম্য বিদ্যমান থাকলেও আমাদের দেশের নারীদের সিদ্ধান্ত গ্রহণ, স্বাক্ষরতার হার বৃদ্ধি ও বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে নিযুক্তি ইত্যাদি ক্ষেত্রে উন্নতি সাধন হয়েছে এবং হচ্ছে। উন্নত দেশসহ আশেপাশের দেশগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের দেশও ভালোভাবেই এগিয়ে যাচ্ছে নানা ক্ষেত্রে। তাই নারী সম্পর্কিত সবকিছু উদযাপন করতেও আমার খুব ভালো লাগে।”প্রধান অতিথির বক্তব্য শেষে ‘আমরা রমণী’ এর ‘সুতোর খেলা’ প্রকল্পের আওতাধীন তৃতীয় ব্যাচের সেলাই ও ব্লক-বাটিক প্রশিক্ষণের অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।উল্লেখ্য, সুতোর খেলায় রঙের মেলায় থাকছে আমরা রমণীর ‘সুতোর খেলা’ প্রকল্পে তৈরি বিভিন্ন ধরনের পোশাক, বিভিন্ন ধরনের হাতে তৈরি পণ্য, নানান রকমের গহনা, ‘Door to Door Mobile Entrepreneurs’ প্রকল্পের স্টল এবং বিভিন্ন মুখোরোচক খাবারের স্টল। মেলা চলবে ১১ ও ১২ নভেম্বর সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত যা সকলের জন্য উন্মুক্ত।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page