১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নে ভয়াবহ বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন স্থানীয় ইউনিয়ন বিএনপি। সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণ সহায়তা বিতরণ করেছেন তিনি।ত্রাণ বিতরণকালে শেখ মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, বন্যা পরিস্থিতি অত্যন্ত নাজুক। আমার এলাকার মানুষ আজ চরম সংকটের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি সাধ্যমতো মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। রাজনীতির উর্ধ্বে উঠে এই দুর্দিনে মানুষের সেবায় কাজ করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমি মানুষের পাশে থাকব।এসময় কাঞ্চনা ইউনিয়নের স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দা আবদুল করিম বলেন, পানির তোড়ে ঘরবাড়ির সব আসবাবপত্র নষ্ট হয়ে গেছে। দুইদিন ধরে ঠিকমতো রান্না করতে পারছি না। এমন দুঃসময়ে গিয়াস উদ্দিন সাহেব আমাদের হাতে খাবার তুলে দেওয়ায় আমরা কিছুটা স্বস্তি পেয়েছি।ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ মুহসিন,সৈয়দ নূর,এডভোকেট দিদারুল আলম টিপু,কলিম উদ্দিন,কায়ানাত হাসান খোরশেদ, কাজী এরশাদ, কাজী ইলিয়াস, কাজী আমির, শাকিল,শাহাদত, এমরানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।নেতাকর্মীরা জানান, কাঞ্চনা ইউনিয়নের দুর্গম এলাকাগুলোতে ত্রাণ পৌঁছানো চ্যালেঞ্জিং হলেও তারা প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারে সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছেন। তারা বিত্তবানদেরকেও এই মানবিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page