২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময় চাটখিলে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে অটোরিকশা চালক আটক: পুরুষাঙ্গে মরিচের গুড়া লাগিয়ে দিলো জনতা আমলাতন্ত্রের ফাঁদে সাংবাদিকতা: আত্মঘাতী কোন্দল ও পেশাগত মর্যাদার সংকট ! পটিয়া দুগ্ধ খামারিদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ অনুষ্টানে এমপি এনাম। পীরগঞ্জে বিভিন্ন জলাশয় থেকে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ-এ মাস্টার্স প্রোগ্রাম উদ্বোধন চট্টগ্রাম বন্দরে জলাবদ্ধতায় কোটি টাকার পণ্য নষ্টের অভিযোগে ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দাবি
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক, ফরিদপুর (পাবনা) প্রতিনিধি >>> পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ (চাটমোহর)-এর কর্মকর্তা ও কর্মচারীদের সাথে পাবনা-সিরাজগঞ্জ আসনের সংরক্ষিত নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২০ জুলাই)বিকালে সমিতি প্রাঙ্গণে সংসদ সদস্য উপস্থিত হলে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার এবং সমিতি বোর্ডের সভাপতিসহ কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে ফুল দিয়ে উষ্ণ সংবর্ধনা ও বরণ করে নেন।পরবর্তীতে সমিতির বোর্ড রুমে অনুষ্ঠিত হয় মূল মতবিনিময় সভা। পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সভার আনুষ্ঠানিক কার্যক্রম সূচনা করা হয়। সমিতির অ্যাডমিন শাখার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেনারেল ম্যানেজার। তিনি সমিতির বর্তমান বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি, চলমান উন্নয়নমূলক প্রকল্প এবং প্রশাসনিক কার্যক্রমের সার্বিক চিত্র সংসদ সদস্যের সামনে তুলে ধরেন।সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা সমিতির সার্বিক পরিচালনায় সন্তোষ প্রকাশ করেন। তিনি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “বিদ্যুৎ জনগণের মৌলিক সেবার অন্যতম। কোনো গ্রাহক যেন হয়রানির শিকার না হন এবং দ্রুততম সময়ে কাঙ্ক্ষিত সেবা পান, সেদিকে কঠোর দৃষ্টি রাখতে হবে।” সেবার মান আরও বৃদ্ধি করে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য সমিতি প্রাঙ্গণ ও এর বিভিন্ন শাখা পরিদর্শন করেন। পরিচ্ছন্ন, সুশৃঙ্খল ও দৃষ্টিনন্দন সাজানো ক্যাম্পাস দেখে তিনি গভীর সন্তোষ ও ভূয়সী প্রশংসা প্রকাশ করেন।উক্ত সভায় পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বোর্ডের অন্যান্য কর্মকর্তা, প্রকৌশলী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page