১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভোটের আঙ্গুলের কালির দাগ মুছে যাওয়ার আগেই ফ্যামিলি কার্ডের কাজ শুরু করেছে সরকার –শামা ওবায়েদ সুনামগঞ্জে দুই দিনব্যাপী মহালয়া উৎসব সম্পন্ন সাতকানিয়ায় ইলিশ বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা, জব্দ ইলিশ বিতরণ এতিমখানায় উখিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত উপজেলায় ডিসি জাহিদ: ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন ডেঙ্গু রুখতে মাঠে নামল চট্টগ্রাম জেলা প্রশাসন রাজশাহীতে ৬৯০ যানবাহনে তল্লাশি, মামলা ৫৫, আটক ৬২ দক্ষিণ চট্টগ্রামে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন আট হাজার লবণচাষি রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদকদ্রব্য জব্দ প্রযুক্তিনির্ভর শিক্ষার ওপর জোর দিলেন অর্থমন্ত্রী, কলেজিয়েটে কম্পিউটার ল্যাব স্থাপনের ঘোষণা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন,কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধি >>> নীলফামারীর কিশোরগঞ্জে বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন গড়তে এবং  মোবাইল আসক্তি রোধে শিশুনেতৃত্বে সচেতনতা মূলক প্রচার অভিযান অনুষ্ঠিত হয়েছে। রোববার ও মঙ্গলবার (১৯ও ২১ জুলাই)দুপুরে শিশু ও যুবফোরামের আয়োজনে ও কিশোরগঞ্জ এপি,ওয়ার্ল্ডভিশনের সহযোগিতায় গণেশ আদর্শ উচ্চ বিদ্যালয় ও গাড়াগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে পৃথকভাবে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ আয়োজিত অনুষ্ঠানে অভিভাবক,শিক্ষক,সচেতন নাগরিকসহ শিশু ও যুব ফোরামের সদস্যরা অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোনাব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণেশ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম,গাড়াগ্রাম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাফি ও সহকারী শিক্ষক,গাড়াগ্রাম শ্রমওকল্যাণ পাঠাগারের সভাপতি জামিয়ার রহমান,ভিডিএস সভাপতি প্রমুখ। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কিশোরগঞ্জ এডিপির গাড়াগ্রাম ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার জন কেনেডি ক্রুশ। এসময় উপস্থিত ব্যক্তিবর্গ বলেন,বর্তমানে অনেক শিশু দীর্ঘ সময় মোবাইল ফোনে গেম,ভিডিও এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আসক্ত হয়ে পড়ছে। এর ফলে পড়াশোনায় অমনোযোগ, মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং সামাজিক বিচ্ছিন্নতার মতো নানা সমস্যা দেখা দিচ্ছে। এ ব্যাপারে অভিভাবকদের প্রতি সচেতনতা বৃদ্ধির জন্য গুরুত্ব আরোপ করেন তারা। এছাড়াও তারা গাড়াগ্রাম ইউনিয়ন বাল্যবিবাহ মুক্ত করতে  নানা দিকনির্দেশনা মূলক আলোকপাত করেন। যা ফাইভ জিরো প্লাস অংশগ্রহণকারীদের মাঝে শেয়ার করা হয়।পরিশেষে শিশু ও যুব ফোরামের সদস্যদের অংশগ্রহণে অতিরিক্ত মোবাইল ব্যবহার ও বাল্যবিবাহের কুফল তুলে ধরে একটি  গণনাটক মঞ্চায়িত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page