১২ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মোহনা টিভির সাংবাদিকের নাতি অনিরুদ্ধ সরকার সাম্য প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে শিবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামে আবারও জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরম ফরিদপুরের চরভদ্রাসনে পুলিশের হাতে গ্রেফতার একাধিক মামলার তিন আসামী ফরিদপুরের ভাঙ্গায় বাসের ধাক্কায় নিহত ৫, গাড়িতে আগুন ৪নং বদল কোটকে মডেল ইউনিয়নের স্বপ্ন নিয়ে মাঠে চেয়ারম্যান প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সাতকানিয়ার কাঞ্চনায় বিএনপি পক্ষ থেকে ত্রাণ বিতরণ ত্রাণ বিতরণ নিয়ে সাতকানিয়ায় যুবদলের কোন্দল, মারধর দক্ষিণ চট্টগ্রামে বন্যার্তদের পাশে ডা. হামিদা ইয়াসমিন জেসি।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সাতকানিয়ার বন্যা দুর্গতদের পাশে শহীদ আহমদুল হক ফাউন্ডেশন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। সাম্প্রতিক টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের জনপদ। দুর্যোগের এই কঠিন মুহূর্তে পানিবন্দি ও অসহায় মানুষের পাশে ত্রাণ সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মানবিক সংগঠন শহীদ আহমদুল হক ফাউন্ডেশন।সংগঠনটির পক্ষ থেকে ইউনিয়নের ১ হাজারের অধিক বন্যার্ত পরিবারের মাঝে শুকনো খাবার ও রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। এর আগে করোনা মহামারি ও ২০২৩ সালের ভয়াবহ বন্যার সময়ও এই ফাউন্ডেশনটি একইভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে এসে স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল।ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন,এওচিয়া ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা শহীদ আহমদুল হক চৌধুরীর বড় ভাই মাহমুদুল হক চৌধুরী,উপজেলা বিএনপি নেতা দিদারুল হক চৌধুরী।দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মাহমুদুল হক চৌধুরী বলেন,বন্যার খবর পাওয়ার পর থেকেই আমরা অসহায় মানুষগুলোর কষ্টের কথা ভাবছিলাম। মানুষের আর্তনাদ শুনে ঘরে বসে থাকা আমাদের পক্ষে সম্ভব ছিল না। শহীদ আহমদুল হক ফাউন্ডেশন সর্বদা মানুষের বিপদে পাশে থাকার চেষ্টা করে। আজ আমরা ৫০০ পরিবারকে খাবার সহায়তা দিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।ত্রাণ সামগ্রী হাতে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। বন্যায় ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করা বৃদ্ধ ফজল করিম বলেন, চারিদিকে শুধু পানি, রান্নার কোনো উপায় নেই। এই দুর্দিনে মানুষের দেওয়া শুকনো খাবার আর রান্না করা খাবার আমাদের জন্য বড় পাওয়া। এমন দুঃসময়ে আমাদের পাশে কেউ দাঁড়িয়েছে, এতেই আমরা কিছুটা স্বস্তি পাচ্ছি।স্থানীয় বাসিন্দা ফাতেমা খাতুন বলেন, চুলো জ্বালানোর জায়গা নেই, ঘরে খাবার নেই। ফাউন্ডেশনের লোকজন আমাদের হাতে খাবার তুলে দিয়েছে, তারা আমাদের অনেক বড় উপকার করেছে।ত্রাণ বিতরণকালে দিদারুল হক চৌধুরীর পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। ফাউন্ডেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এওচিয়া ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত তারা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে দুর্গতদের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page