২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ঢাকা-যশোর রুটে আবারও ইউএস-বাংলার ফ্লাইট চলাচল শুরু ৯ সেপ্টেম্বর থেকে আজ টিভিতে যা দেখবেন: ২৬ আগস্ট ২০২৬-এর খেলার সূচি দীর্ঘ ১৪ বছর অভিনয়ে নেই সাবরীন সাকা মিম, জানালেন বিরতির পেছনের গল্প দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় রদবদল শরীয়তপুরে তিন সাংবাদিককে নিরাপত্তা ঘটনায়: ফোন করে হুমকি দিলেন বিএনপি নেতা বিদেশ যাওয়া অন্যায় নয়,তবে বৈধপথে বিদেশ গিয়ে সমস্যা হলে সরকার আপনার পাশে দাড়াঁবে……সুনামগঞ্জে প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে ফুলেল শুভেচ্ছা, প্রতিমন্ত্রীর ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সৌজন্য সাক্ষাৎ সামাজিক প্রতিরোধ ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: চট্টগ্রামের ডিসি কক্সবাজারে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ শুরু
আন্তর্জাতিক:
জন্মহার বাড়াতে সিঙ্গাপুরের বড় উদ্যোগ: পরিবারপ্রতি ৪০ হাজার পাউন্ড পর্যন্ত সহায়তা চীনের গুয়াংজু ও সিডনির মধ্যে ফেডএক্সের সরাসরি কার্গো ফ্লাইট চালু ব্রিকস সম্মেলনে যোগ দিতে ৪০০ সদস্যের বহর নিয়ে ভারত সফরে আসছেন শি জিনপিং ব্রিকস সম্মেলনে ৪০০ সদস্যের প্রতিনিধিদল নিয়ে ভারত সফরে শি জিনপিং! যুক্তরাষ্ট্রে বড় ধাক্কা: প্রায় ২ লাখ বিদেশির ভিসা বাতিলের পথে ট্রাম্প প্রশাসন সরকারের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ, ৫ সেপ্টেম্বর ফের রাজপথে ককোরোচ জনতা পার্টি রয়্যাল এডিনবরা মিলিটারি ট্যাটুতে কাতারের পুলিশ একাডেমির চৌকস দলের অংশগ্রহণ পাটনায় অবতরণের সময় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে পাখির ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেলেন ১৬৪ যাত্রী বিদেশ ভ্রমণে ইসরাইলি পরিচয় গোপন করছেন অর্ধেকের বেশি নাগরিক দুবাই-কুয়েত রুটে এমিরেটসের ফ্লাইট পুনরায় চালু, আপাতত সীমিত সূচি
     
             

দক্ষিণ চট্টগ্রামে ভয়াবহ বন্যা: দুর্গতদের পাশে জামায়াত আমীর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ চট্টগ্রাম।। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট ভয়াবহ বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী ও লোহাগাড়া উপজেলার বিস্তীর্ণ জনপদ এখন বিপর্যস্ত। স্মরণকালের এই দুর্যোগে পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছেন লক্ষ লক্ষ মানুষ। এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ জুলাই) সকালে বন্যাকবলিত এলাকা পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

সকাল থেকেই তিনি বাঁশখালী উপজেলার কালীপুর ইউনিয়নের পশ্চিম গুনাগরী এলাকার জেলেপাড়ায় পৌঁছে বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। এরপর তিনি সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ও এওচিয়া ইউনিয়নসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় অনেক জায়গায় কোমরসমান পানিতে নেমে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের অভিযোগ ও প্রয়োজনের কথা মনোযোগ দিয়ে শোনেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন এবং তাৎক্ষণিকভাবে ত্রাণ সহায়তা প্রদান করেন।

দুর্গত এলাকা পরিদর্শন শেষে ডা. শফিকুর রহমান বলেন,প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব। বর্তমান পরিস্থিতিতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন ও মানবিক প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে বলে আমি আশা করি।

পরিদর্শনকালে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম আঞ্চলিক টিমের পরিচালক মাওলানা শাহজাহান, চট্টগ্রাম মহানগর জামায়াতের আমীর নজরুল ইসলাম, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম আঞ্চলিক টিমের সদস্য অধ্যাপক জাফর সাদেক, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ বদরুল হক, ডাকসুর সাবেক জিএস এস. এম. ফরহাদ, দক্ষিণ জেলা শুরা ও কর্মপরিষদের সদস্য ইঞ্জিনিয়ার শহিদুল মোস্তফা, দক্ষিণ জেলা শিবির সভাপতি ফরমানুর রহমান জাহিনসহ স্থানীয় জামায়াত ও শিবিরের নেতাকর্মী এবং জনপ্রতিনিধিরা।

এদিকে পরিদর্শনের পরবর্তী ধাপে তিনি লোহাগাড়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শনে রওনা হন। সফর শেষে বাঁশখালীর বাণীগ্রাম কুইন প্যালেস কমিউনিটি সেন্টারে আয়োজিত বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সৌজন্য সাক্ষাৎ
রোহিঙ্গা সংকটের নয় বছর: নিজ ভূমিতে ফেরার অপেক্ষায় বাস্তুচ্যুত মানুষ
গ্যাস সংকটে দিশেহারা নগরবাসী: সিলিন্ডার ও বৈদ্যুতিক চুলায় বাড়ছে জীবনযাত্রার ব্যয়
বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানালেন এলজিআরডি প্রতিমন্ত্রী
ঘুষ.সাইট: দুই দিনে জমা পড়ল ১৩ কোটি ৬৫ লাখ টাকার ঘুষের অভিযোগ
জামায়াত নেতার পিএসসহ ছয়জনের বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাহাজ কাটার আগে আধুনিক প্রযুক্তি ব্যবহারের নির্দেশ চট্টগ্রাম ডিসির

You cannot copy content of this page