এনামুল হক রাশেদী, চট্টগ্রাম
সরকারি স্থাপনা নির্মাণের জন্য উচ্ছেদের আশঙ্কায় চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর আলীনগর স্কুল এলাকায় এ বিক্ষোভের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের বাগ্বিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতি হয়। একপর্যায়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।গতকাল দুপুরে বিক্ষোভের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীদের সামনে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান করছেন। উত্তপ্ত বাক্যবিনিময়ের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। এ সময় কয়েকজন নারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে ও প্রতিবাদ জানাতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠি হাতে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।





মন্তব্য