১৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন ১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭ প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক চিকিৎসকদের আত্মত্যাগ দেশের জন্য গর্বের বিষয়: স্বাস্থ্যমন্ত্রী”
আন্তর্জাতিক:
নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন। রিয়াদ বিমানবন্দরে হামলা: ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের সহায়তার দাবি এনসিপির নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা
     
             

ক্যান্সার রোগীদের চিকিৎসায় কাঞ্চনা জামায়াতের ১ লাখ টাকা অনুদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক।। চট্টগ্রামের সাতকানিয়ায় মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত চারজন অসহায় রোগীর চিকিৎসায় নগদ এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়ন শাখা।

শুক্রবার (১৬ অক্টোবর) জুমার নামাজের পর দিনব্যাপী কাঞ্চনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এ সহায়তা তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংগঠন সূত্রে জানা যায়, দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত কাঞ্চনা ইউনিয়নের ১৪ বছর বয়সী মাদ্রাসাছাত্রী নাদিয়া সুলতানা নুভার চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরিবারের হাতে এ অর্থ তুলে দেন জামায়াত নেতা মাওলানা আবু তাহের। এ সময় তার চিকিৎসার অগ্রগতি ও পরিবারের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নুভার চিকিৎসার জন্য ১০ লাখ টাকার বেশি প্রয়োজন। তবে স্থানীয় সচেতন মহল মনে করছেন, চিকিৎসার পূর্ণাঙ্গ ব্যয়ভার প্রায় ১৪ থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে। আর্থিক সংকটে থাকা পরিবারটির পক্ষে বিপুল পরিমাণ এই অর্থ জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। সংকটময় এই মুহূর্তে স্থানীয় সচেতন নাগরিক, সমাজসেবক, প্রবাসীদের পাশাপাশি জামায়াতে ইসলামী নুভার পাশে দাঁড়ায়।

একই মানবিক কর্মসূচির অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন এলাকার আরও তিনজন ক্যান্সার রোগীর পরিবারকে বাকি ৫০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। সহায়তা প্রাপ্তরা হলেন— ২ নম্বর ওয়ার্ডের শিশু মিশকাত (০৮), ৫ নম্বর ওয়ার্ডের কিশোরী রেশমি (১৭) এবং ৬ নম্বর ওয়ার্ডের মাইজপাড়ার প্রবীণ মুক্তার মা (৭০)। জামায়াত নেতারা তাদের নিজ নিজ বাড়িতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজ নেন এবং অর্থ সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদান শেষে অসুস্থদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু তাহের। এ সময় তিনি বলেন, “অসুস্থতা ও চিকিৎসা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমরা আশাবাদী, মহান আল্লাহর রহমতে তারা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। সমাজের বিত্তবান ও প্রবাসীদের প্রতি আকুল আবেদন, আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী এসব অসহায় মানুষের পাশে এসে দাঁড়ান।

কাঞ্চনা ইউনিয়ন জামায়াতের এই সময়োপযোগী ও মানবিক উদ্যোগকে স্থানীয় সুশীল সমাজ ও এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

কক্সবাজার রামাদা হোটেলে ‘হানি ট্র্যাপ’ বিতর্ক ও জসিম উদ্দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন
১৫ নভেম্বরের মধ্যেই মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট লাগানো বাধ্যতামূলক
প্রথম স্ত্রীর কথা জানার পরিণতি, পরিকল্পিত হত্যার শিকার শিকলবাহার জান্নাতুল
বগুড়ায় দুর্গাপূজা উপলক্ষে সোলায়মান আলীর উদ্যোগে পূজার সামগ্রী বিতরণ
মহেশখালীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোতায়েনকৃত আনসার সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: অস্ত্র-মাদকসহ গ্রেপ্তার ৭
প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি, মাদ্রাসা মাঠ পরিদর্শনে রাসিক প্রশাসক
সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক

You cannot copy content of this page