২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ খেলাধুলার পাশাপাশি মানবিকতায় সতিপাড়া এফসি স্টার ক্লাবের ফ্রি মেডিকেল ক্যাম্প পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার কক্সবাজার জেলা মহিলা দলের ৫১ সদস্যের নতুন কমিটি অনুমোদন সভাপতি হালেছা বেগম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াছমিন তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকীতে শাজাহানপুরে বিএনপির দোয়া মাহফিল কিশোরগঞ্জে ট্রাক্টর ও চার্জার ভ্যানের সংঘর্ষে যুবক নিহত, আহত-০৪ সাংবাদিকের অধিকার রক্ষায় আপসহীন ‘সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের। বগুড়ায় প্রধানমন্ত্রীর ৬২তম জন্মবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল
আন্তর্জাতিক:
চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময় আনোয়ারায় চায়না ইকোনমিক জোনের প্রথম কারখানা চালু হবে ১৮ মাসের মধ্যেই অনুমোদন ছাড়াই কেরানীহাটে বাণিজ্য মেলা: অচল মহাসড়ক ক্ষুব্ধ স্থানীয়রা নারীর নিরাপত্তায় পথ দেখাচ্ছে ‘সেইভ আওয়ার উইমেন’ সাতকানিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে সংবাদ সম্মেলন।
     
             

লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যোগ দেওয়ার পথে হামজা চৌধুরী?

  

ইংলিশ ফুটবলাঙ্গনে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা ফুটবলার হামজা চৌধুরীর ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। লেস্টার সিটির একাডেমি থেকে উঠে আসা ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার ক্লাবটির জার্সি গায়ে এখন পর্যন্ত ১৬৬টি ম্যাচ খেলেছেন। তবে আসন্ন ১ সেপ্টেম্বর ট্রান্সফার উইন্ডো বন্ধ হওয়ার আগেই তার নতুন ঠিকানায় পাড়ি জমানোর সম্ভাবনা জোরালো হয়েছে। তাকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে ইংলিশ ফুটবল লিগের দ্বিতীয় স্তরের ক্লাব ডার্বি কাউন্টি।

সম্প্রতি ইপসউইচ টাউনের বিপক্ষে লেস্টার সিটির কারাবাও কাপের ম্যাচে হামজাকে স্কোয়াডে দেখা যায়নি। লেস্টার কোচ রাসেল মার্টিন জানিয়েছেন, দলবদল নিয়ে চলমান আলোচনার কারণে খেলোয়াড়দের মানসিক মনোযোগ ধরে রাখা চ্যালেঞ্জিং হয়ে পড়ে। কোচ স্পষ্ট করেছেন যে, এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা নয়। হামজা ক্লাবে থেকে যাবেন নাকি নতুন কোনো গন্তব্য বেছে নেবেন, তা নিয়ে উভয় পক্ষের জন্য সুবিধাজনক একটি সিদ্ধান্ত নেওয়া হবে। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পর তিনি আবারও দলের নিয়মিত বিবেচনায় ফিরতে পারেন বলে আশা করা হচ্ছে।

বর্তমানে লেস্টার সিটি লিগ ওয়ান বা তৃতীয় স্তরে এবং ডার্বি কাউন্টি চ্যাম্পিয়নশিপ বা দ্বিতীয় স্তরের লিগে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলবদলের শেষ মুহূর্তে হামজা চৌধুরী নিজের ক্যারিয়ারের নতুন কোনো সিদ্ধান্ত নেন, নাকি লেস্টার সিটিতেই থেকে যান—সেটিই এখন দেখার বিষয়। ফুটবলপ্রেমীদের নজর এখন ট্রান্সফার মার্কেটের এই নাটকীয় মোড়ের দিকেই রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান
মহেশখালীতে প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের মাঠ সংস্কারের কাজ পরিদর্শনে ইউএনও
এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি
চার বছর পর জয়ে প্রিমিয়ার লিগ শুরু চেলসির, রোমাঞ্চকর ম্যাচে ফুলহ্যামের হার
লা লিগায় বার্সেলোনার গোল উৎসব: রাফিনহার রেকর্ডে এলচেকে উড়িয়ে জয়
নাটকীয় জয়ে ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে মারেসকার শুভসূচনা
সোবোসলাইয়ের শেষ মুহূর্তের পেনাল্টিতে নিউক্যাসলের মাঠে ড্র লিভারপুলের
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয়

You cannot copy content of this page