সরওয়ার কামাল কক্সবাজার
মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। ২৫ নভেম্বর মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্পের প্রবেশমুখ গোলচত্বর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঋত্বিক চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে বিভিন্ন যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও চালকদের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা করা হয়। এ সময় হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় কয়েকটি যানবাহনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।স্থানীয়দের মতে, জনস্বার্থে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হলে মাতারবাড়ীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।





মন্তব্য