১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অতিরিক্ত সার মজুদ করায় রুহিয়ায় ব্যবসায়ীকে জরিমানা, বিভিন্ন ডিলার পয়েন্ট পরিদর্শন পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ভরা মৌসুমেও ভোলার তজুমদ্দিনের মেঘনায় মিলছে না ইলিশ, বিপাকে হাজারো জেলে

  

ইলিশের ভরা মৌসুম চললেও ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না। এতে চরম হতাশায় দিন কাটাচ্ছেন প্রায় তিন শতাধিক নৌকা মালিক। মৎস্য আহরণের ওপর নির্ভরশীল পাঁচ হাজারের বেশি জেলে বর্তমানে কর্মহীন হয়ে পড়েছেন। উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, এই উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ১৯ হাজার ৫০০ জন, যার মধ্যে সাত হাজারের বেশি মানুষ সরাসরি মাছ ধরার পেশার সঙ্গে যুক্ত।

স্থানীয় জেলেরা জানিয়েছেন, নদীতে মাছের আকাল থাকায় নৌকার জ্বালানি খরচই উঠছে না, যা তাদের সংসার চালানো কঠিন করে তুলেছে। শনিবার তজুমদ্দিনের স্লুইসগেট, গুরিন্দা বাজার ও চৌমুহনী ঘাট এলাকা ঘুরে দেখা যায়, মাছের গদিঘরগুলোতে ব্যবসায়ী ও জেলেরা অলস সময় পার করছেন। ইলিশের পাশাপাশি অন্যান্য মাছের সরবরাহও আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় অনেকেই ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছেন।

শিক্ষক ও মাছ ব্যবসায়ী মো. মনির জানান, তিনটি নৌকা ও জালসহ প্রায় ২০ লাখ টাকা বিনিয়োগ করেও তিনি লোকসানের মুখে পড়েছেন। মাছ না পাওয়ায় তিনি বর্তমানে নদীতে নৌকা নামানো বন্ধ রেখেছেন। গুরিন্দা বাজারের ব্যবসায়ী মো. নুরনবী মিয়ার কণ্ঠেও একই আক্ষেপ, ভরা মৌসুমেও ইলিশের দেখা না পাওয়ায় ব্যবসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন জানান, মেঘনা নদী অত্যন্ত খরস্রোতা এবং বর্তমানে নদীতে ডুবোচর সৃষ্টি হওয়ায় সমুদ্র থেকে ইলিশের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণেই মাছের প্রাপ্যতা কমে গেছে। তবে ডুবোচর অপসারণের জন্য ড্রেজিংয়ের উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানিয়েছেন।

নুরনবী মিয়া আক্ষেপ করে বলেন, অহন কত্ত ভরা-পুরা মসুম, কিন্তু কোনোখানেই ইলিশের দেহা নাই, ব্যবসা করুম কেমনে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page