১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পুলিশের ধাওয়া, ব্রিজ থেকে নদীতে ঝাঁপ শেষ রক্ষা হয়নি মাদক কারবারির কক্সবাজারের দুই বেসরকারি হাসপাতালে কউকের অভিযান, মিলেছে অনিয়ম-অব্যবস্থাপনা পটিয়া আল জামিয়া আল ইসলামিয়া মাদ্রাসায় কওমি শিক্ষা বোর্ডের বার্ষিক অধিবেশন। নজরুলের মানবিক চেতনা ধারণ করতে হবে: ডিসি জাহিদ ঈদগাঁও বাজার ও স্টেশনে ৭টি খাবার হোটেলে ২ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে অভিযান পরিচালনা করে ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট এবং চোরাচালানী মালামাল জব্দ সাতকানিয়ায় ১৪৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪০ পদ শূন্য: ব্যাহত হচ্ছে পাঠদান তিন সন্তান জন্মের আনন্দ ম্লান, চিকিৎসা-খাবারের খরচে বিপাকে পরিবার অন্ধ সমাজ পরিবর্তনে ঐক্যবদ্ধ হতে হবে তামাক পাতা
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

ফ্র্যাঞ্চাইজি লিগেও কঠিন পরিস্থিতির মুখে সাকিব আল হাসান

  

প্রায় দুই বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানের জন্য ফ্র্যাঞ্চাইজি লিগের দরজাও যেন ক্রমেই সংকুচিত হয়ে আসছে। সবশেষ সংযুক্ত আরব আমিরাতের ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি (আইএলটি টোয়েন্টি) থেকে বাদ পড়েছেন তিনি। গত মৌসুমে এমআই এমিরেটসের হয়ে খেলা সাকিবকে এবার আর ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে সাকিব ব্যক্তিগত ও পেশাদার জীবনে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন।

এমআই এমিরেটসের হয়ে গত মৌসুমে সাকিবের পারফরম্যান্স ছিল বেশ হতাশাজনক। টুর্নামেন্টে পাঁচ ইনিংসে ১২২.৩৪ স্ট্রাইক রেটে তিনি মাত্র ১১৫ রান সংগ্রহ করতে পেরেছিলেন। বোলিংয়েও আট ম্যাচে মাত্র তিনটি উইকেট শিকার করতে সক্ষম হন তিনি। এমনকি ব্যাটিংয়ে ছন্দহীনতার কারণে একটি ম্যাচে তাকে রিটায়ার্ড আউট হতেও দেখা গিয়েছিল। এমন পারফরম্যান্সের পর ফ্র্যাঞ্চাইজিটির আস্থা হারানো ছিল সময়ের ব্যাপার মাত্র।

সাকিবের বিপরীতে সাফল্যের ধারা বজায় রেখেছেন মুস্তাফিজুর রহমান। আসন্ন পঞ্চম মৌসুমের জন্য তাকে দলে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। গত মৌসুমে দলটিকে প্লে-অফে তুলতে বাঁহাতি এই পেসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিপিএলের ব্যস্ততার কারণে গত আসরে মাত্র আটটি ম্যাচ খেলার সুযোগ পেলেও তিনি ১৫.৫৩ গড়ে এবং ১১.৫০ স্ট্রাইক রেটে ১৫টি উইকেট শিকার করেন। টুর্নামেন্টের সেরা পাঁচ উইকেটশিকারির তালিকায় নিজের নাম লেখান তিনি।

তবে সাকিবের জন্য আইএলটি টোয়েন্টির দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আগামী ১ অক্টোবর দুবাইতে অনুষ্ঠিত হতে যাওয়া নিলামের মাধ্যমে তার দলে ফেরার একটি ক্ষীণ সম্ভাবনা এখনো টিকে আছে। এবারের আসরে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ১৮ থেকে ২৩ জন খেলোয়াড় নিয়ে দল গঠন করতে পারবে। নিলাম শেষ হওয়ার পর প্রতিটি দল ওয়াইল্ডকার্ড নিয়মের আওতায় আরও একজন খেলোয়াড় দলে যুক্ত করার সুযোগ পাবে। সেই সুযোগ কাজে লাগিয়ে সাকিব কোনো দলে জায়গা পান কি না, সেটাই এখন দেখার বিষয়।

উল্লেখ্য যে, আগামী ২২ নভেম্বর থেকে আইএলটি টোয়েন্টির পঞ্চম মৌসুম মাঠে গড়াবে। সাকিব আল হাসানের পাশাপাশি তাসকিন আহমেদও এবারের আসরের প্রাথমিক তালিকায় দল পাননি। রাজনৈতিক অস্থিরতার মাঝেও সাকিব বিভিন্ন অনুষ্ঠানে সক্রিয় থাকলেও মাঠের ক্রিকেটে তার নিয়মিত উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটছে না। লঙ্কান প্রিমিয়ার লিগে জাফনা কিংসের হয়ে খেলার পর এখন ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের অবস্থান পুনরুদ্ধারের লড়াইয়ে আছেন তিনি।

প্রায় ২ বছর ধরে সাকিব আল হাসান জাতীয় দলের হয়ে খেলতে পারছেন না।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page