১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ |
শিরোনাম:
সম্প্রীতির আল্পনায় রঙিন চট্টগ্রাম: ঐতিহ্য ধারণে নতুন প্রজন্মকে ডিসি জাহিদের আহ্বান খাগড়াছড়ি পানছড়িতে সাঁওতাল সম্প্রদায়ের ‘পাতা বাহা’ ও নববর্ষ বরণে বর্ণাঢ্য র‍্যালি যাত্রীবেশে গাঁজা পাচার সীতাকুণ্ডে বাসে র‍্যাবের হানা গ্রেপ্তার ২ পটিয়ায় জাতীয় গণ মাধ্যম সপ্তাহ এর স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি। চট্টগ্রামে যৌথ অভিযান: ৪৮ হাজার লিটার তেল জব্দ ও ১২ একর সরকারি জমি উদ্ধার চাটখিলে উদয়ন এয়ার ইন্টারন্যাশনাল ও ডিয়ার ছোয়াদ হজ্জ ইন্টারন্যাশনালের হজ্জ প্রশিক্ষণ অনুষ্ঠিত সাতকানিয়ার পুরানো সেই অপমৃত্যু মামলা এখন হত্যা মামলা স্ত্রী কারাগারে বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচের নিরাপত্তায় সিএমপিতে সমন্বয় সভা দান বৈশাখে প্রথম হবে দেখা।
আন্তর্জাতিক:
ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে পৃথিবীর চমক ইরান
     
             

নিরাপদে অবতরণ করেছে চাকা খুলে যাওয়া বিমান,বাঁচলো ৭১ যাত্রীর প্রাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

অনলাইন ডেস্ক >>> অভিজ্ঞ চালকের দক্ষতায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। আকাশে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে পড়ে গেলেও, চালকের বিচক্ষণতায় নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে ফ্লাইটটি। ফলে রক্ষা পেয়েছে বিমানে থাকা ৭১ জন যাত্রী।

শুক্রবার (১৬ মে) দুপুর ১টার পর কক্সবাজার বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-৪৩৬ (ড্যাশ ৮-৪০০) ফ্লাইটে এই ঘটনা ঘটে।

জানা গেছে বিজি ৪৩৬ (ড্যাশ ৮-৪০০) বিমানটিতে শিশুসহ মোট ৭‌১ জন যাত্রী ছিল। কক্সবাজার থেকে ১ টা ৩৫ মিনিটে উড্ডয়ন করে বিমানটি।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর।তিনি বলেন, উড্ডয়নের কিছুক্ষণ পর কক্সবাজার বিমানবন্দরের রানওয়ে থেকে ওঠার পরই ফ্লাইটটির পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কন্ট্রোল টাওয়ারে বিষয়টি জানানো হয় এবং ফ্লাইটটিকে ইমারজেন্সি অবতরণের প্রস্তুতি নিতে বলা হয়।

ফ্লাইটটি ঢাকার আকাশে কিছু সময় চক্কর দেয়ার পর শুক্রবার দুপুর ২টা ১৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সফলভাবে অবতরণ করে। বিমানের একাধিক প্রযুক্তি বিশেষজ্ঞ জানিয়েছেন, এমন পরিস্থিতিতে জরুরি অবতরণ অত্যন্ত চ্যালেঞ্জিং হলেও চালকের দক্ষতা ও ঠাণ্ডা মাথার সিদ্ধান্তই যাত্রীদের প্রাণ রক্ষা করেছে।

এ বিষয়ে একজন পাইলট বলেন, “পেছনের এক চাকাতেও নির্ধারিত কৌশলে বিমান অবতরণ সম্ভব। তবে এর জন্য প্রয়োজন উচ্চমাত্রার অভিজ্ঞতা ও সঠিক সময়োপযোগী সিদ্ধান্ত।”

এর আগে ২০২৩ সালের ৬ মার্চ কলকাতা থেকে ঢাকায় আসার পথে বিমানের আরেকটি ফ্লাইটে মাঝ আকাশে চাকা ফেটে গেলেও তৎকালীন চালক দক্ষতার সঙ্গে সেটিও নিরাপদে অবতরণ করান।

ঘটনার পর ফ্লাইটে থাকা যাত্রীরা এবং তাদের পরিবার স্বস্তির নিঃশ্বাস ফেলেন। এ ঘটনায় কারো হতাহতের খবর পাওয়া যায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page